Bangla Serial

জিষ্ণু আর গিনির বিয়ের খবর শুনে গিনিকে মারার ছক কষল রূপ! নতুন চক্রান্তের শিকার তারা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। লীনা গাঙ্গুলীর পুত্র অর্ক গাঙ্গুলীর প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও-র প্রযোজনায় তৈরি ‘ইচ্ছে পুতুল’। প্রথম থেকেই টিআরপি তালিকায় পোক্ত জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তবে শেষ কয়েক সপ্তাহ ধরে প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

আরো পড়ুন:মেয়ের নতুন সংসার বসাতে পাত্র খুঁজতে ব্যস্ত মধুমিতা! নীলের সাথেই মেঘের আবার বিয়ে দেওয়ার প্ল্যান করছে ঠাম্মি!

 

অবশেষে একে অপরের মনের কথা বুঝতে পেরেছে জিষ্ণু আর গিনি। আগের সম্পর্কের ট্রমা কাটিয়ে তাই জিষ্ণুর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছে সে। জিষ্ণু আর গিনির কাছাকাছি আসার কথা নীলকে বাড়িতে জানায়। আর শুনেই তো সকলের মাথায় হাত। রূপের সঙ্গে বিয়ে করে কোনো কালেই খুশি হয়নি গিনি। তাই জিষ্ণুর সঙ্গে একটা হতে দেখে খুশি পরিবারের সদস্যরাও।

ধারাবাহিকের গল্পে নীলের তৎপরতায় চার হাত এক হবে গিনি আর রূপের। বাড়ির সকলকে নীল আস্বস্ত করে যে জিষ্ণু রূপের মতো নয়। মেঘ মানুষ চেনে। রূপকে ময়ূরী বলেছিল ভাল। কিন্তু ময়ূরী যেমন। রূপও ঠিক তেমন। এরপর নীলের মা জিষ্ণুর সঙ্গে কথা বলে। জিষ্ণু জানায় সকলের মত থাকলে সে তার বাবা মাকে ডেকে পাঠাবে।

এদিকে ময়ূরী একথা শুনে মেঘকে বলে, “তুই জিষ্ণু আর গিনির বিয়ে দিয়ে ওই বাড়ির সকলের কাছে ভাল হতে চাইছিস না? কিন্তু আমি রে হতে দেব না। জিষ্ণু আর গিনির বিয়ের আটকে আমি শান্ত হব।” এই বলে সে চলে যায় জেলে। রূপের সঙ্গে দেখা করতে।

 

ময়ূরীর মুখে সব কথা শুনে সে বলে গিনি ভেবেছে যে রূপকে পাঠিয়ে সে সুখে সংসার করবে? এটা সে হতে দেবে না। যেভাবেই হোক গিনিকে শান্তিতে থাকতে দেবে না রূপ। আর এতে রূপকে সাহায্য করবে ময়ূরী। রূপের প্ল্যান মোতাবেক কাজ করবে সে। অর্থাৎ, ফের কোনো নতুন ঝড় অপেক্ষা করছে রূপের জীবনে?

TollyXP NewsDesk