Bangla Serial

বাবার বন্ধুর ছেলেকেই বিয়ে করতে চলেছে মেঘ! নীল বিয়ে করছে শুনেই মধুমিতাকে নিজের সিদ্ধান্ত জানালো সে!

জি বাংলার (Zee Bangla) একটি বেশ জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে এই ধারাবাহিকের গল্প একেবারে অন্যদিকে বাঁক নিয়েছে। এর আগে কোন ধারাবাহিকে ডিভোর্স হওয়ার পরেও নায়ক-নায়িকার মিল হয়েছে বলে খুব কমই দেখা গিয়েছে। এইবার সেটাই দেখাতে চলেছে ইচ্ছে পুতুল ধারাবাহিক। বিচ্ছেদ ঘটিয়ে দর্শকদের নিরাশ করলেও আবার নতুন করে শুরু থেকে সবটা শুরু করে মন আনন্দে ভরে দিচ্ছে এই মেগা।

পারমিতা অর্থাৎ মেঘের মা আর চায়না মেঘ একা থাকুক। ডিভোর্সের বেশ কিছু মাস পেরিয়ে গিয়েছে। এখন সে চায় মেঘ আবার নতুন করে তার জীবনটা সাজিয়ে নিক। মেঘের জীবনে এমন কেউ আসুক যে মেঘকে ভালো রাখবে সুখে রাখবে ভালোবাসায় বেঁধে রাখবে। যদিও মেঘ এসবের কিছুই চায় না কারণ সে এখনো তার মন থেকে পুরোপুরিভাবে নীলকে মুছে ফেলতে পারেনি।

কিন্তু পারমিতা সে কথা শুনতে নারাজ। সে খুব ভালো করেই জানে এখন যদি হাল ছেড়ে দেয় তারা, তাহলে মেঘ আর কোনদিনও কারো সাথে সম্পর্কে জড়াবে না। কারণ মেঘ ময়ূরীর মত স্বার্থপর নয়। তার মনে একবার যে ঢুকে পড়েছে তাকে সে আর কখনোই বার করবে না। সারা জীবন নীলের স্মৃতি আঁকড়ে ধরেই থেকে যাবে মেঘ। আর যদি এমনটা হয় তাহলে আগামী দিনে যখন তারা থাকবে না তখন মেঘকে দেখার মত আর কেউ থাকবে না। ময়ূরীর উপর কোন ভরসা নেই মধুমিতার তাই মেঘের একটা গতি তাদেরকে করে যেতেই হবে।

মধুমিতা মেঘকে সোজাসুজি জানায়, “তোমায় আমরা বলেছিলাম হয় তুমি নীলের সাথে সুখে থাকো নয়তো অন্য কোন নতুন মানুষকে নিজের জীবনে আন। আর যদি সে সবকিছুই তুমি করতে না পারো তাহলে আমরা আছি তোমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থাৎ আমরাই তোমার জন্য একজন উপযুক্ত মনের মানুষ খুঁজে আনবো। আর এখন সেই সময়টা চলে এসেছে।”

আরও পড়ুন: জিষ্ণু আর গিনির বিয়ের খবর শুনে গিনিকে মারার ছক কষল রূপ! নতুন চক্রান্তের শিকার তারা

তখনই মেঘের ফোনে ফোন আসে, তাকে ফোন করে গিনি বলে নীলের বিয়ে ঠিক হয়েছে অন্য একজন মেয়ের সাথে। এসব শুনে মধুমিতা বলে, “নীল তো বসে নেই তাহলে তুমি কেন পড়ে থাকছো?” এরপর মধুমিতা মেঘের সামনেই অনিন্দ্যকে বলে, সে যেন তার বন্ধুর ছেলেকে বাড়িতে ডাকে। ছেলেটি যেমন সুন্দর তেমন তার সুন্দর ব্যবহার। ভালো চাকরি করে। সবদিক থেকে মেঘকে সুখী রাখতে পারবে সে। মধুমিতার জোড়াজুড়িতে কিছুই বলে উঠতে পারে না মেঘ। তবে কি ঠাম্মির প্লান ঘেষতে যাবে নাকি নীলের সাথেই বিয়ে হবে মেঘে? যদি সত্যিই ধারাবাহিকের আগামী পর্বে এমন কিছু ঘটে তাহলে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন