Bangla Serial

বিচ্ছেদের আগেই শেষ বারের মতো মেঘকে কাছে আসতে অনুরোধ করলো নীল! মেঘের সম্মতিতে এক হবে তারা?

বর্তমানে প্রায় প্রত্যেকদিন দর্শকদের আবেগ গ্রহণ করে তুলছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের নায়ক নায়িকার বিচ্ছেদ কিছুতেই হজম করতে পারছেন না ভক্তরা। তারা যখন এই বিচ্ছেদ চেয়েছিলেন তখনকার নীলের সাথে এখনকার নীলের আকাশ পাতাল তফাৎ। তারা বহুদিন ধরেই এই নীলকেই ফিরে পেতে চেয়েছিল। আর ঠিক যখনই নীল বদলে গেল তখনই বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের।

বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকে কেটে গিয়েছে ছয় মাস। এই কয়েকটা মাস একে অপরের থেকে আলাদা থেকেছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। তারা নিজেদের সাথে সময় কাটিয়ে একে অপরের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। কিন্তু তাতেও যে বিশেষ কিছু লাভ হচ্ছে বা হবে সেই নিয়ে একেবারেই নিশ্চিত হতে পারছেন না দর্শকমহল। কারণ এখনো অব্দি গল্পে এমন কিছু হয়নি যাতে মনে হতে পারে যে আবারো এক হয়ে যাবে মেঘে নীল।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, দিল্লি থেকে ঠিক সময় মতন ফিরে এসেছে নীল। এই ৬ মাস সে বাড়ির লোকেদের সাথে সেভাবে যোগাযোগ রাখেনি বা রাখতে চায়নি। বাড়ির প্রত্যেকের তার ওপর অভিমান করে রয়েছে। গিনি আর মিনি তার সঙ্গে ভালো করে কথা অবধি বলতে চায়নি। নীলের ওপর সব থেকে বেশি অভিমান করেছে তার ঠাম্মি। এই ছয় মাসে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে মানুষটা।

আগামীকালই সেই দিন, যেদিন খাদের ধারে ঝুলতে থাকার সম্পর্কটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে। মনে মনে একেবারে ভেঙে চুড়ে একাকার হয়ে গেলেও সবার সামনে নিজেকে শক্ত রেখেছে মেঘ। সে কখনোই নিজের আত্মসম্মান হারিয়ে নীলের কাছে থেকে যাওয়ার ভিক্ষে চাইতে পারবে না। এদিকে তাকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে তার মা মধুমিতা।

আরো পড়ুন: ইচ্ছে পুতুলে’ এবার মেঘ ও জিষ্ণুর বিয়ে! খবর পেতেই হুলুস্থুলু কান্ড বাঁধালো নীল, মিল হবে আদৌ মেঘনীলের?

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কোর্টের বাইরে উপস্থিত হয়েছে নায়ক নীল এবং নায়িকা মেঘ। একে অপরের সাথে এটাই হয়তো স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে শেষবার কথা বলছে তারা। এরপর একটা সই আর তারপর সব শেষ। নীল মেঘকে বলে, “শেষবারের মতন কি আমরা হাত মেলাতে পারি?” নীলকে এতটা স্বাভাবিক দেখে ভিতরে ভিতরে কষ্ট পেলেও মুখে কিছুই বলতে পারেনা মেঘ। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন