Bangla Serial

নীলের সন্তানের মা হল মেঘ! জানতে পেরে অবাক মধুমিতা, কোন দিকে এগোবে মেঘ নীলের জীবন!

বহুদিন ধরেই তেমন কোন চমক দেখা যায়নি জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকে। যার ফল স্বরূপ টিআরপি অনেকটাই পড়ে গিয়েছে। তবে এইবার ধারাবাহিকে আসতে চলেছে অনেক বড় একটা চমক। মেঘের জীবনে আসতে চলেছে নতুন সদস্য!

বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক এবং নায়িকা কেউই নিজের মনের কথা একে অপরকে খুলে বলতে পারেনি। যার ফলস্বরূপ সুযোগ থাকা সত্ত্বেও তারা একে অপরের থেকে অনেক দূরে চলে গিয়েছে। যদিও এই বিষয়টা তাদের জন্য তাদের সম্পর্কের জন্য অনেকটাই স্বাস্থ্যকর বলে মনে করেছেন ভক্তরা।

যত দিন যাচ্ছে ততই এগিয়ে আসছে মেঘ নীলের ডিভোর্সের ডেট। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সেই তারিখটার কথা মনে করিয়ে দিতে এবং মেঘের গলাটা একবার শুনতে তাকে ফোন করে নীল। যদিও তাদের কথোপকথন এমন একটা দিকে এগোয় যাতে করে মনে হয় তাদের মধ্যে বিচ্ছেদ আর কেউ আটকাতে পারবে না। মেঘ জানায় এই ছয় মাসে ঠাম্মি তাকে একবারও ফোন করেনি।

মধুমিতা মেঘকে বোঝায় এভাবে একা বাঁচা যায় না। তার বাবা-মা সব সময় তাকে আগলে রাখার জন্য বেঁচে থাকবেন না। তার নিজেরটা তাকে নিজেকেই বুঝে নিতে হবে। তার দিদি ময়ূরীও সেরকম প্রকৃতির মানুষ নয় যে মেঘের সাথে একসাথে ভালো থাকতে পারবে। সে সারা জীবন হিংসাই করে যাবে। তাই মেঘের এমন কাউকে দরকার যে তাকে ভালোবেসে আগলে রাখবে, তার ভালো থাকা খারাপ থাকার খবর নেবে।

আরো পড়ুন: বিচ্ছেদের আগেই শেষ বারের মতো মেঘকে কাছে আসতে অনুরোধ করলো নীল! মেঘের সম্মতিতে এক হবে তারা?

খুব তাড়াতাড়ি গল্পে আসতে চলেছে নতুন চমক, মেঘকে দেখতে আসবে পাত্রপক্ষ। আর ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে যাবে মেঘ। এরপর জানতে পারা যাবে যে মা হতে চলেছে মেঘ! কারোর বুঝতে বাকি থাকবে না যে এই সন্তান নীলের। তবে কি এই বাচ্চাটাই মিল ঘটাবে মেঘে নীলের? যদি সত্যিই এমনটাই ঘটে, তবে কেমন লাগবে দর্শকদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন