Bangla Serial

ইচ্ছে পুতুলে’ এবার মেঘ ও জিষ্ণুর বিয়ে! খবর পেতেই হুলুস্থুলু কান্ড বাঁধালো নীল, মিল হবে আদৌ মেঘনীলের?

মেঘ ও নীলের জীবনে বয়ে গিয়েছে শত ঝড় ঝঞ্ঝা।আদালতে স্থগিত রয়েছে তাঁদের ডিভোর্স মামলা। আদালত তাঁদের ছয় মাস সময় দিয়েছে। তার মধ্যেস্থির হবে মেঘনীল একসঙ্গে থাকবে নাকি আলাদা।এদিকে, নীলের থেকে দূরত্বে মনে মনে ভালো নেই মেঘ। তাঁর এই চেহারা নজরে পড়ছে তাঁর মা ও বাবার। মেঘের মা তাঁকে প্রশ্ন করে আদৌ মেঘ মন থেকে চাইছে এই ডিভোর্স?

অন্যদিকে ময়ূরী চায় যে করেই হোক মেঘ ও নীল যাতে এক না হয়। এর আগেও নানান ষড়যন্ত্রে সে নাকাল করেছে মেঘকে। আগামীতেও নতুন ফন্দি আঁটার পরিকল্পনা থাকতে পারে তাঁর। এদিকে, নীলের সঙ্গে দূরত্বের অবকাশে জিষ্নুর সঙ্গে একসুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে মেঘের। সবাই ভাবতে থাকেনীলের পরিবর্তে হয়তো জিষ্নু-ই মেঘের যোগ্য স্বামী
হয়ে উঠতে পারে।

জিষ্নু মেঘকে মনে মনে পছন্দ করলেও মেঘ তাঁর মন জুড়ে এখনও নীলকেই রেখে দিয়েছে। জিষ্নু তাঁর ভালো বন্ধু তার চেয়ে বেশি কিছু নয়। এদিকে মায়ের কথাও ফেলতে পারছে না মেঘ। মেঘের মা তাঁকে স্পষ্ট জানায়, সংসার মেঘকে করতেই হবে।তা সে নীলের সঙ্গে হোক কি অন্য কারোর সঙ্গে। আর এখানেই নতুন ধামাকা পর্ব আসছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে। নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মেঘ।

জানা যাচ্ছে, মেঘের সঙ্গে এবার জিষ্নুর বিয়ে ঠিক হবে। কিন্তু বিয়ের দিনই হবে যবনিকা পতন। টলি পাড়ায় কানাঘুষো খবর, মন থেকে না মানলেও মা ও বাপির অনুরোধে জিষ্নুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে মেঘ। আর ঠিক সেই সময়েই সেখানে হাজির হবে নীল। সে জিষ্নুকে অনুরোধ করবে যাতে মেঘকে সে বিয়ে না করে। মেঘ শুধুই নীলের। আর সে অন্য কারোর সঙ্গেই তাঁকে ভাগ করে নিতে পারবে না।\

আরো পড়ুন: একসাথে জোড়া বিয়ে হতে চলেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে! শেষের মুখে বড় চমক দেখা গেল এই মেগাতে

এদিকে নীলের কথা শুনে মেঘও ভেঙে পড়ে। তাঁর চোখ ভর্তি জল প্রমাণ করে ইচ্ছের বিরুদ্ধে জিষ্নুর সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল মেঘ। জিষ্নু তা বুঝতেপারে আর বলে, মেঘকে সে বন্ধুর চোখে দ্যাখে। এই বিয়েটা তাই সে নিজেও মন থেকে মেনে নিতে পারছিল না। এই পরিস্থিতিতে মেঘের মা বলেন যেমন করেই হোক আজ মেঘের বিয়ে হবেই। তখন ময়ূরী প্রশ্ন তোলে “এবার কি তবে নীলের সঙ্গেই তোমরা মেঘের বিয়ে দেবে”? জানা যাচ্ছে, হয়তো সেইদিনই মেঘ ও নীলের বিয়ে হবে। আর মেঘনীল-এর মিল দেখিয়ে শেষ হবে ‘ইচ্ছে পুতুল’।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন