Bangla Serial

“তুই গোডাউনে আগুনটা কেন লাগালি?” রুদ্রমূর্তি ধারণ করে ইশাকে শা’য়েস্তা করলো পর্ণা!

অনেক হয়েছে লুকোচুরি। এইবার রুদ্র মূর্তি ধারণ করলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। অনেকদিন ধরে সবাইকে ক্ষমা করে এসেছে সে। তবে আর নয়। অপরাধীরা, অপরাধ করতে করতে পার পেয়ে গিয়ে সাপের পাঁচ পা দেখেছে। এবার এর একটা বিহিত করা দরকার আর দর্শকরাও এমনটাই চান। বর্তমানে ধারাবাহিকটি টিআরপি (TRP) যথেষ্ট ভালো একটি পজিশনে রয়েছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের বুদ্ধি এবং শ্রম একত্রিত করে অনেক কষ্ট করে শাড়ির কথার ব্যবসাটিকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। শুধুমাত্র সৃজন জাতে হীনমন্যতায় না ভোগে, নিজের পায়ে দাঁড়িয়ে ভালো কিছু করতে পারে, সেই সব কথা ভেবে নিজেদের জমানো পুঁজি দিয়ে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে সে। কিন্তু সৃজন সেটার মূল্য দিতে পারেনি। সে অকৃতজ্ঞ হয়ে উঠেছে। পর্ণাকে সবকিছুর জন্য দায়ী করেছে। তবে এইবার হারে হারে নিজের ভুলের শাস্তি পাচ্ছে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন পর্ণার কোন কথা না মেনেই আর দুটো দিন কোনরকম ভাবে অপেক্ষা না করে নিজের মায়ের উস্কানিতে গোডাউনে শাড়ি লোড করে ফেলে। এতবার বারণ করা সত্ত্বেও একটা বারণ তার কান অব্দি এসে পৌঁছয় না। এইসব করে নিজের স্ত্রীকে পায়ের নিচে রেখে খুব পুরুষ সাজার শখ হয়েছিল তার। একটা দিনও নিজেকে সঠিক প্রমাণ করতে পারল না সে। নিজের দোষে অনেক বড় অঘটন ঘটিয়ে ফেলল সৃজন।

পর্ণা স্বপ্ন দেখে, তাদের গোডাউনে ইশা আগুন লাগিয়ে দিচ্ছে। প্রথমটা স্বপ্ন বলে মনে হলেও পরে সবটাই মিলে যায়। সত্যি সত্যি তাদের গোডাউন এবং গোডাউন এর মধ্যে থাকা শাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত স্বপ্ন জ্বলে পুড়ে রাখ হয়ে যায়। পর্ণা নিজের চোখের সামনে সবকিছু ছাই হয়ে যেতে দেখে নিজেকে আটকাতে না পেরে গোডাউনের দিকে আগুনের মধ্যেই ছুটে যায়। একটা শাড়ি বাচাতে পারলেও সে সেটা বাঁচাবে। ফলে পর্ণার নিজের শাড়িতেই আগুন লেগে যায়। এরপর অজ্ঞান হয়ে যায় সে।

যখন ঘটনাটা ঘটছিল দূর থেকে মজা নিচ্ছিল ইশা। এইবার তার সব মজা বের করে দেবে পর্ণা। আর তেমনটাই সে কথা দিল সৃজনকে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আর কোন রাক ঢাক না রেখে সোজা ইশার বাড়ি চলে গিয়েছে পর্ণা। ইশা তখন নিজের জিৎ সেলিব্রেট করতে ব্যস্ত। পর্ণা এসে ইশার মুখে জল ছুড়ে মারে আর জিজ্ঞাসা করে গোডাউনে আগুনটা সে কেন লাগালো? কথাটা শুনে মুখটা ফ্যাকাসে হয়ে যায় ইশার। বোঝাই যাচ্ছে এবার তার জন্য অপেক্ষা করছে অনেক বড় শাস্তি যেটা নিজে নির্ধারণ করবে পর্ণা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন