বিনোদনের সঙ্গে সামাজিক বার্তা দেয় বাংলা ধারাবাহিকগুলি। শুরুর দিকে পারিবারিক কোন্দল, শাশুড়ি-বৌমা সংঘাত ইত্যাদি বিষয়ে দেখানো হলেও, এই মুহূর্তে দর্শকদের পছন্দের ধরণ বদলেছে। এখন আর এক ধারার গল্পে মন ভরছে না দর্শকদের। আগ্রহ হারাচ্ছেন পারিবারিক ড্রামায়।
যার জেরে পড়ছে টিআরপি। বিনোদনের চ্যানেলগুলিতে টিআরপির (TRP) লড়াই নতুন কিছু নয়। চ্যানেলগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি তালিকার প্রথম পাঁচ স্থান দখলের লড়াই। আজকের প্রতিবেদনে জানব বাংলা ধারাবাহিককের এমন তিন নায়িকার নাম যারা লজ্জার মাথা খেয়ে বসেছে।

পর্ণা- স্বল্পবসনা ছবি ভাইরাল হওয়ার পর সৃজন পর্ণাকে দোষারোপ করতে থাকে। তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু পর্ণা এত অসম্মানের পরেও সৃজনকে মুখের উপর কিছুই বলেনা। সে চায় সৃজনের সঙ্গে থেকেই যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে। আর এতেই নাক কুঁচকেছেন দর্শক মহলের একাংশ।

দীপা- খাল কেটে বাড়িতে কুমির আনেচে দীপা। জেল থেকে সতীনকে জামিন করিয়ে নিয়ে আসার পর মিশকা জানায় সে প্রেগন্যান্ট। মিশকার ছেলে হলে, সেই দীপাকেই বাড়িতে চলে যেতে হয়। তারপর মিশকার জন্যই বিয়ে ভেঙে দীপা সূর্যের সংসার। তাও ভালবাসার নাম করে সব আত্মসম্মান খুইয়েছে দীপা।
আরও পড়ুন: অবশেষে দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি! কলকাতা থেকে দূরে দিল্লিতে সংসার পাতলো মেঘ-নীল!

শিমুল- ডিভোর্স হয়ে যাওয়ার পরও শ্বশুরবাড়িতে থাকে শিমুল। পরাগ তাকে দুচোক্ষে সহ্য করতে পারে না। এখন আবার প্রেমিকা প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের পিঁড়িতেও বসতে চলেছে সে। তাও শিমুল শ্বশুরবাড়ি ছাড়বে না। হাজার অপমানের পরও ওখানেই পড়ে থাকবে।
