দাম্পত্য-ভালোবাসায় বারংবার পরীক্ষার মুখে মেঘ ও নীল। ময়ূরীর নানান চক্রান্তে কাছে এসেও দূরে যেতে হয় তাঁদের। কিন্তু আর নয়, সমস্ত দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসতে চলেছে মেঘনীল। রোম্যান্টিক পর্বের আশায় অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শক। তবে এবার কলকাতা থেকে দূরেই সংসার পাততে চলেছে তাঁরা। শহর থেকে দূরেই কি তবে এক হবে মেঘ-নীলের সুন্দর মুহুর্ত?
সম্প্রতি একটি প্রোমো প্রকাশ হয়েছে জি বাংলার তরফে। সেখানে দেখা যাচ্ছে মেঘকে কলকাতায় একা ফেলে দিল্লির পথে রওনা দিয়েছে নীল। দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্টেশনে দাঁড়িয়ে মেঘের কথাই ভেবে যাচ্ছে নীল। মেঘ কী তাঁকে এবারেও আটকাবে না? মনে মনে অভিমান করছে সে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে মেঘ জানতে পারে নীল তাঁকে ছেড়ে চলে যাচ্ছে অন্য শহরে। ময়ূরীর কাছ থেকে একথা জানতে পারার পরই উত্তেজিত হয়ে ওঠে মেঘ।
আরো পড়ুন: মেঘের জীবনে আবার নতুন প্ল্যান ময়ূরীর! গল্পের পুনরাবৃত্তিতে একঘেয়েমির শি’কার দর্শক, ফলে উঠছে না টিআরপি!
এরপরই দেখা যায়, মেঘ একা ছুটে যাচ্ছে স্টেশনে নীলকে আটকাতে। সে কিছুতেই তাঁর নীলকে দূরে যেতে দেবেনা। এদিকে, নীলের ট্রেনের হুইসেল বেজে গিয়েছে। মূহুর্তের মধ্যেই দিল্লিগামী ট্রেন স্টেশন ছাড়বে। আর এখানেই সাসপেন্স বাড়ায় জি বাংলা। মেঘ আদৌ নীলকে আটকাতে পারবে কিনা তা নিয়ে দর্শকদের দিকে ছুঁড়ে দেওয়া হয় প্রশ্ন।
টলিপাড়ার কানাঘুষো খবর, নীলের উদ্দেশ্যে ছুটে আসা মেঘকে হয়তো হাত বাড়িয়ে ট্রেনে তুলে নেবে নীল। তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা হবে তাঁরা। সেখানে একসঙ্গে বেশ কিছুদিন সময় কাটাবে মেঘ ও নীল। দিল্লির মন্দিরে গিয়ে আবারও বিয়ে করতে পারে তাঁরা। ময়ূরীর কুনজর থেকে দূরে একটা সুন্দর সংসার শুরু হবে মেঘনীলের। কিন্তু সত্যিই কি তাই হবে? সাসপেন্স বাড়াচ্ছে জি বাংলা।
View this post on Instagram
অন্যদিকে, ময়ূরীর শাস্তির দাবিতে ফুঁসছেন দর্শক। মেঘ নীলের মিল করে ময়ূরী যাতে জেলে যায় তার দাবি তুলছেন অনুরাগীরা। মেঘ নীলের ডিভোর্স হওয়ার বাকি ছয় মাস। কিন্তু দর্শক জানেন আদৌ বিচ্ছেদ হবে না তাঁদের। উল্টে একটা সুন্দর মিল দেখিয়ে শেষ হবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’।
