Bangla Serial

মেঘের জীবনে আবার নতুন প্ল্যান ময়ূরীর! গল্পের পুনরাবৃত্তিতে একঘেয়েমির শি’কার দর্শক, ফলে উঠছে না টিআরপি!

একেবারে শুরুতে একাধিক সমালোচনার শিকার হলেও পরে নিজেদেরকে আর পাঁচটা ধারাবাহিকের থেকে অন্যরকম বলে প্রমাণ করেছিল জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যার ফল দেখা যাচ্ছিল টিআরপি তালিকায়। তবে সময়ের সাথে সাথে সেই নিজস্বতা হারিয়ে ফেলছে এই ধারাবাহিক। তাই বর্তমানে ধারাবাহিকের গল্প আর পছন্দ হচ্ছে না দর্শক মহলের।

নায়ক নায়িকার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল নায়িকার দিদি ময়ূরী। এরপর নায়িকা মেঘের জীবনে অনেক বিপত্তির সৃষ্টি করে গিয়েছে সে। সবকিছুকে অতিক্রম করে আবার নিজেকে সঠিক প্রমাণ করতে সমর্থ্য হয়েছে মেঘ। আর তারপর আবার বিচ্ছেদের সম্মুখীন হয়েছে মেঘ আর নীল।

আরো পড়ুন: পর্ণার বিপদে ঝাঁপিয়ে পড়লো সৃজন! ‘মায়ের আঁচলে থাকা ছেলের’ হিরো রূপ দেখে হাততালি পড়লো দর্শক মহলে

গল্পের মোড় যেদিকে বাঁকছে তাতে এটুকু স্পষ্ট যে ফের নীল হতে চলেছে নীল এবং মেঘের। আর আবারো সেই কাজে প্রবল ভাবে বাধার সৃষ্টি করতে চলেছে ময়ূরী। কেমন যেন একই ছকে ঘুরে চলেছে গল্প। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই এসে শেষ হচ্ছে আবার একইভাবে সেখান থেকেই শুরু হচ্ছে। নেই কোনো নতুন টুইস্ট বা নতুন চরিত্রের আনাগোনা।

বর্তমান সময়ে, ধারাবাহিকের চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সেই প্রত্যেকটি চ্যানেল একের পর এক নতুন নতুন সব গল্প নিয়ে হাজারো এক ধারাবাহিক প্রতিনিয়ত সম্প্রচার করে চলেছে। সেখানে এরকম একটা একঘেয়ে গল্প দেখতে যে দর্শকরা মোটেই আগ্রহী নয় সেটা এই ধারাবাহিকের টিআরপি দেখলেই স্পষ্ট ধারণা মিলবে।

ধারাবাহিকে নতুনত্ব চাইছেন ভক্তরা। এই একঘেয়েমি বেড়াজাল থেকে বেরিয়ে গল্পের নতুন টুইস্ট না আনলে আর পাঁচটা ধারাবাহিকের মতনই টিআরপি কম থাকার দরুন খুব তাড়াতাড়ি টেলিভিশন থেকে বিদায় নিতে হবে এই মেগাকে তা নিশ্চিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন