‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন ও পর্ণা যেন একে অপরের পরিপূরক। পর্ণা যেমন সৃজনের সব বিপদে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে, সৃজনও স্ত্রীর বিপদে পাশে দাঁড়াতে ভোলেনি। ধারাবাহিকের প্রথম থেকেই সৃজন চরিত্রটিকে একরূপে দেখে এসেছে দর্শক। মায়ের বাধ্য ছেলে সৃজন যেমন একাধারে পারিবারিক তেমনই অন্যদিকে পর্ণার যোগ্য স্বামীও। ভালোবাসাকে কখনও ঠকায়নি সৃজন। আবার পরিবারকে এক ছাদের তলায় বেঁধে রাখতে তাঁর জুড়ি মেলা ভার।
বাংলার ঘরোয়া ছেলে বলতে ঠিক যে ধরনের ছবি ভেসে ওঠে চোখের সামনে, সৃজন চরিত্রটিকে ঠিক সেভাবেই যেন তৈরি করেছেন এই ধারাবাহিকের রূপকার। মায়ের আঁচল ঘেঁষা সৃজন সর্বদাই মায়ের বাধ্য। যদিও এর কারণে কটাক্ষও জুটেছে তাঁর কপালে। তবুও নিজের দায়িত্বে অটল থেকেছে সৃজন। পারিবারিক দায়িত্ববোধ তাঁর সবার আগে। ভাবনাচিন্তায় পুরোনো ধাঁচ থাকলেও মনের দিক থেকে বেশ পরিষ্কার পর্ণার স্বামী সৃজন।
আরো পড়ুন: মেঘের ডাকে ফিরে এলো নীল! টিভির আগেই ফাঁস মেঘ ময়ূরী নীলের হাসিখুশি মুহূর্ত! দারুণ খুশি ভক্তরা
আবার, মায়ের আঁচল ঘেঁষা সৃজন কিন্তু তাঁর স্ত্রীর প্রতি যথেষ্ট দায়িত্ববান। আলোকপর্ণার বিপদে ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে সে। বারংবার তাঁদের সম্পর্কে নানান ঝড়ঝঞ্ঝা এসেছে। তবু অন্য নারীতে আসক্ত হয়নি সৃজন। মনপ্রাণে সে আলোকপর্ণাকেই ভালোবাসে। পর্ণার জন্য সে ছদ্মবেশ ধারণ করতে পারে আবার প্রয়োজনে গুন্ডাদের উত্তম মধ্যম ধোলাইও দিতে পারে। আর এটাই সৃজনের ‘হিরো অ্যাঙ্গেল’ বলে মনে করেন অনুরাগীরা। দর্শকদের কথায়, সৃজন চরিত্রটির আলাদা শেড রয়েছে।
সম্প্রতি দেখা যায়, আলোকপর্ণার ফটোশ্যুটে একদল গুন্ডা পর্ণার উপর ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক তখনই নিজের ছদ্মবেশ ছেড়ে গুন্ডাদের শিক্ষা দেয় সৃজন। বউকে একা ছাড়তে নারাজ সে! তাই চুপি চুপি আলোকপর্ণার সঙ্গেই রওনা দিয়েছিল সে। যা ঘুণাক্ষরেও টের পায়নি পর্ণা। যদিও পরে বুঝতে পেরে সৃজনের জন্য মনে মনে গর্ব হয়েছিল তাঁর।
আর এবার পর্ণার জীবনে হাজির হয়েছে সমূহ বিপদ। পর্ণার ফটোশ্যুটের ছবি বেরিয়েছে একটি স্বল্পবাসনা ম্যাগাজিনে। কিন্তু পর্ণার দাবি এটা একটা ভুল। সে সম্পূর্ণ নির্দোষ। সৃজন কি এই পরিস্থিতিতে হাত ছেড়ে দেবে পর্ণার? ভুল বুঝবে তাকে? নাহ্, বরং পর্ণাকে নির্দোষ প্রমাণ করতে সে পৌঁছে গেল ইশার বাড়ি। কারণ সে জানে এসবেরপিছনে ইশার হাত থাকতে পারে। সৃজন ঠিক করেছে সে পর্ণাকে নির্দোষ প্রমাণ করবে। ঠিক যেমন পর্ণা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত কলঙ্ক মুছে দিয়েছিল। আর এরপরই অনুরাগীদের দাবি। হ্যাঁ তাঁরা যথার্থই সেরা জুটি। তাঁরা একে অপরের পরিপূরক ‘সৃপর্ণা’।
