Bangla Serial

মেঘের ডাকে ফিরে এলো নীল! টিভির আগেই ফাঁস মেঘ ময়ূরী নীলের হাসিখুশি মুহূর্ত! দারুণ খুশি ভক্তরা

মেঘ ও নীলের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। একের পর এক ঝড় ঝাপটা সামলে খানিকটা কাছাকাছি এসেছে দুজন। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে পড়েছে ভাটা। কোর্ট থেকে ছয় মাসের সময় দেওয়া হয়েছে মেঘ ও নীলকে। এই ছয় মাসই হলো দুজনের সম্পর্ক সুন্দর করার মেয়াদ। দর্শক মহলের মত, আর দূরত্ব নয়। এবার মিল হোক দুজনের। অবশেষে দর্শকদের কথা রাখলো জি বাংলা (Zee Bangla)। হাসিমুখে মিল হলো মেঘ ও নীলের।

সম্প্রতি একটি প্রোমো প্রকাশ হয়েছে জি বাংলার তরফে। সেখানে দেখা যাচ্ছে মেঘকে কলকাতায় একা ফেলে দিল্লির পথে রওনা দিয়েছে নীল। দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্টেশনে দাঁড়িয়ে মেঘের কথাই ভেবে যাচ্ছে নীল। মেঘ কি তাঁকে এবারেও আটকাবে না? মনে মনে অভিমান করছে সে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে মেঘ জানতে পারে নীল তাঁকে ছেড়ে চলে যাচ্ছে অন্য শহরে। ময়ূরীর কাছ থেকে একথা জানতে পারার পরই উত্তেজিত হয়ে ওঠে মেঘ।

আরো পড়ুন: মেঘকে ফোন করে সবটা জানিয়ে দিল ঠাম্মি, শেষপর্যন্ত স্টেশনে ছুটে গিয়ে নীলকে আটকে ফেললো সে!

এরপরই দেখা যায়, মেঘ একা ছুটে যাচ্ছে স্টেশনে নীলকে আটকাতে। সে কিছুতেই তাঁর নীলকে দূরে যেতে দেবেনা। এদিকে, নীলের ট্রেনের হুইসেল বেজে গিয়েছে। মূহুর্তের মধ্যেই দিল্লিগামী ট্রেন স্টেশন ছাড়বে। আর এখানেই সাসপেন্স বাড়ায় জি বাংলা। মেঘ আদৌ নীলকে আটকাতে পারবে কিনা তা নিয়ে দর্শকদের দিকে ছুঁড়ে দেওয়া হয় প্রশ্ন। জমজমাট পর্ব যে আসছে তার আঁচ পান ‘ইচ্ছে পুতুল’ অনুরাগীরা।

এদিকে কানাঘুষো খবর, মেঘ আর নীলের দূরত্ব হবে না। তাঁদের বিচ্ছেদ পিছোনোর কারণ তাই প্রমাণ করছে। এদিকে মেঘের বাড়ির সবাই বুঝতে পারছে মন থেকে এই বিচ্ছেদকে মেনে নিতে পারছে না মেঘ। আর তাই দুজনের মিল যাতে হয় সেদিকেই ইঙ্গিতের তীর ঘোরাচ্ছে জি বাংলা। অন্যদিকে, পাপের শান্তি ভোগ করতে জেলে দিন কাটাচ্ছে রূপ। কিন্তু ময়ূরী বাইরে কেন? তাঁর কেন শাস্তি হচ্ছে না? প্রশ্ন উঠছে দর্শক মহলে।

এত কিছুর মাঝে দর্শকদের মন রাখতে অভিনব ফন্দি আঁটলো জি বাংলা। মেঘের ডাকে ফিরে এল নীল আর হাসিমুখে পাশাপাশি দাঁড়ালো দুজনে। তাহলে কি মিল হয়ে গেল মেঘ-নীলের? নাহ্! আপাতত ‘ইচ্ছে পুতুল’-এ নয় বরং ‘মিঠিঝোরার’ পৌষ পার্বণ পর্বে মিষ্টি খেতে চলে এসেছে মেঘ, নীল ও ময়ূরী। শ্যুটিং যেমন চলছে, তেমনই চলছে আড্ডা, গল্প হাসিমুখে সময় কাটানো। মেঘ-নীলের হাসিখুশি মূহুর্ত দেখে খুশি হলেন দর্শকেরা। মেঘ নীলকে একসঙ্গে দেখতে হলে দেখতে হবে ‘মিঠিঝোরার’ পৌষপার্বণ মহাপর্ব। “আমরা থাকলে মানুষ এমনিই দেখবে…।” হাসিমুখে বললো মঘ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন