ডিসেম্বরের শহর মনের বাতাসে বিচ্ছেদের ঘ্রাণ। আর সেই ঘ্রাণে ঢুকে পড়েছে মেঘ নীলের জীবনেও। জি বাংলার (Zee Bangla) চ্যানেলের অন্যতম জনপ্রিয় মেগা ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটি দর্শকদের মনে এক প্রবল মন খারাপ সৃষ্টি করছে। কারণ তাদের শত অনিচ্ছা সত্ত্বেও আলাদা হয়ে যাচ্ছে নায়ক নায়িকা।
বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক ঠিক করেছে সে আর মেঘের অর্থাৎ নায়িকার চোখের সামনে থাকবে না। নিজের ঘরবাড়ি শহর ছেড়ে সে চলে যাবে অন্য এক অচেনা শহরে এবং সেখানেই আবার নতুন করে জীবন শুরু করবে।
আরো পড়ুন: গোপন ডায়েরি নিয়ে মুখ খুললেন সৌমীতৃষা, কী আছে ওই গোপন ডায়েরিতে?
মেঘের সাথে কাটানো ভালো স্মৃতি গুলোকে সঙ্গী করে নতুন শহরে একাই থেকে যাবে নীল। তার এমন সিদ্ধান্ত জানতে পেরে বেশ অসন্তুষ্ট হয় তার পরিবারের প্রত্যেকে। নীলের মা চেয়েছিল, নীল এবার মেঘকে মুক্তি দিয়ে নতুন করে জীবন শুরু করুক। কিন্তু নতুন শুরু মানে যে নীল এমন একটা সিদ্ধান্ত নেবে সেটা কল্পনাও করতে পারেনি মীনাক্ষী।
এই দিনের পর্বে দেখা যায়, সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরে নীল। নীলের ওপর অভিমান করে তার সাথে শেষ দেখা করেনি ঠাম্মি। সে নিজের ঘরে বসে বইয়ের পাতা উল্টাতে থাকে আর ভাবতে থাকে ঠিক কি করলে তার দাদা ভাইকে আটকানো যায়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আর নিজের মধ্যে চেপে রাখতে না পেরে নীলের কথা অমান্য করে মেঘকে ফোন করে সবটা জানিয়ে দেয় ঠাম্মি। সবটা জানতে পেরে নীলকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে মেঘ। সে কি পারবে যাওয়ার আগে নীলকে আটকাতে?
View this post on Instagram
