Tollywood

গোপন ডায়েরি নিয়ে মুখ খুললেন সৌমীতৃষা, কী আছে ওই গোপন ডায়েরিতে?

সদ্য মুক্তি পেয়েছে সুপারস্টার দেব (Dev) ও সৌমীতৃষা (Soumitrisha Kundoo) অভিনীত নতুন ছবি ‘প্রধান’ (Pradhan)। বড়দিনের মরসুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। আর মুক্তির পর থেকেই রমরমিয়ে ব্যবসা করেছে চলেছে। একাধারে যেমন দর্শকদের সাধুবাদ পাচ্ছেন সৌমীতৃষা। অন্যদিকে, তেমন বিতর্কের মুখেও পড়তে হচ্ছে তাঁকে।

বড় পর্দায় পা রাখার পরই একাধিক বিতর্কে জড়িয়ে পড়ছেন নায়িকা। তাঁর নাকি দেবের সঙ্গে কাজ করে দেমাক বেড়েছে। এমনটাই দাবি নেটিজেনদের একাংশের। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে ইতোমধ্যেই দেবের পরবর্তী ছবি ‘খাদান’এ অভিনয় করছেন নায়িকা। জি বাংলার জনপ্ৰিয় শো ‘দিদি নম্বর ১’এ এসে শেয়ার করলেন সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন।

নায়িকা জানান, ছোটবেলায় স্কুলে পড়ার সময় প্ৰিয় অভিনেতা-অভিনেত্রীদের ছবি খবরের কাগজ থেকে কেটে ডায়েরিতে লাগিয়ে রাখতেন সৌমীতৃষা। বলা বাহুল্য, সুপারস্টার দেব, জিতের ছবিও রয়েছে সেই ডায়েরিতে। এখন ভাবলেই অবাক হয়ে যান এক সময়কার ফ্যান গার্ল সৌমীতৃষা বর্তমান সময়ে তাঁর নায়িকা।

কয়েকদিন আগে দেবের সঙ্গে এক ম্যাগাজিনে ছবি আসে তাঁর। যা দেখেই ছোটবেলার কথা মনে পড়ে যায় নায়িকার। সৌমীতৃষা বলেন, ম্যাগাজিনের সেই ছবি যদি ছোট্ট সৌমী দেখত তাহলে কি খুশিটাই না হত। জীবনের এই অনুভূতিগুলোই তো সবচেয়ে বড় পাওয়া।

আরও পড়ুনঃ নায়ক হবার যোগ্যতা নেই সৃজনের, মায়ের বাবু হিসেবেই ভালো মানায় তাকে! নতুন প্লটে সৃজনের ওপর ক্ষেপলো ভক্তরা!

সহঅভিনেতা দেব প্রসঙ্গে সৌমীতৃষা বলেন, দেব নাকি শুটিং সেটে মোটেই বকা দেন না। উল্টে, সহঅভিনেতাদের অভিনয় করতে অনেক সাহায্য করেন। সৌমীতৃষাকেও বাতলে দিয়েছিলেন কি করলে সিনটা আরও একটু ভাল করে করা যায়। নিঃসন্দেহে দেবের সঙ্গে কাজ করে অভিনয়ের খুঁটিনাটি শিখেছেন সৌমীতৃষা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন