এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। নিজেদের আকর্ষণীয় প্লট সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এই মেগা। টিআরপিতেও ভালো জায়গায় অবস্থান করছে এই সিরিয়াল।
এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস। পূর্বে যাই কাজ করে থাকুন না কেন, ইচ্ছে পুতুলের মেঘ চরিত্রটির মধ্যে দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে অভিনেত্রী তিতিক্ষা। পর্দার বাইরেও তাকে দেখতে বেশ পছন্দ করেন ভক্তরা।
আরো পড়ুন: জমে ক্ষীর নিম ফুলের মধু, একের পর এক ইউনিক প্লট!বাস্তবকে তুলে ধরায় দর্শকদের কাছে নাম্বার ওয়ান হয়ে উঠল এই ধারাবাহিক
শুরুতে আর পাঁচটা ধারাবাহিকের নায়িকার মতোই একেবারে শান্ত সৃষ্ট, সাত চোরেরা কাটে না, অন্যায় মেনে নেওয়া গোবেচারা মেয়ে ছিল মেঘ। কিন্তু বিরাট বড় একটা ধাক্কা খেয়ে আমূল পরিবর্তন ঘটে তার। মেঘ হয়ে ওঠে প্রতিবাদী স্পষ্টবাদী এবং নির্ভীক। ফলে রাতারাতি চরিত্রটি দর্শকদের প্রিয় হয়ে যায়।
সুন্দরী অভিনেত্রী তিতিক্ষার সোশ্যাল মিডিয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সেখানে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। ভক্তদের সাথে জুড়ে থাকতে নিত্যদিন নতুন নতুন রূপে নতুন নতুন কনটেন্ট নিয়ে পোস্ট করতে দেখা যায় তাকে।
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রী তিতিক্ষা তার সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন যেখানে বেবোর গানে নাচ করতে দেখা যায় তাকে। কমলা রঙের শাড়িতে খোলা চুলে অসাধারণ নৃত্য প্রদর্শন করেন তিনি। এই ভিডিওতে তাকে এতটাই সুন্দর লাগছে যে তার থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা।
