জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকে এতদিন একান্নবর্তী পরিবারের মধ্যে গড়ে ওঠা ভালোবাসা থেকে শুরু করে কুটকচলি সবই সম্প্রচারিত হয়েছে। তবে এইবার এক কঠিন বাস্তবকে ধারাবাহিকের পর্দায় তুলে ধরা হচ্ছে। ধারাবাহি কে নায়িকার চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা এবং নায়ক চরিত্রে রুবেল দাস।
এখন ধারাবাহিকের নায়িকা পর্ণা তার এক খুব কাছের বন্ধু অনুভবের অনুরোধে ফটোশুট করছে। কিন্তু সেটা খুব একটা পছন্দ হচ্ছে না সৃজনের। এই নিয়ে বেশ বাগ বিতর্ক হয় তাদের মধ্যে। পরবর্তীতে রাজি হয়ে গেলেও সৃজন ছদ্মবেশে সবকিছুর তদারকি করে।
আরো পড়ুন: ঘর শত্রু বিভীষণ ময়ূরী, এদিকে রূপের পিছনে গোটা পরিবার! আসল শয়তানকে চিনেও বারে বারে ছেড়ে দিচ্ছে তারা!
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, বিশ্বাস না রাখতে পারায় সৃজনের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তার স্ত্রী তথা ধারাবাহিকের নায়িকা পর্ণা। তবে এইবার তার সঙ্গে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। যেখানে দেখা যাবে নায়িকার ছবিগুলোকে নিয়ে অনাসৃষ্টি করবে ইশা আর এর দোষ গিয়ে পড়বে অনুভবের ওপর।
আর সেই কাজ শুরু করে দিয়েছে সে। ঘর শত্রু বিভীষণ মৌমিতা আর তার স্বামী অয়নকে ব্যবহার করে ইশা অনুভবের ল্যাপটপ থেকে সমস্ত ফটোশুট এর ছবিগুলো নিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আর সেই ছবিগুলো নিয়েই এক ভয়ঙ্কর কাজ করবে সে।
View this post on Instagram
যতদূর জানা যাচ্ছে এই মুহূর্তে মানুষকে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে হেনস্থার শিকার হতে হচ্ছে ঠিক সেই বিষয়টাকেই তুলে ধরা হবে নিম ফুলের মধুতে। ফলে ধারাবাহিকের দর্শকরা এখান থেকে অনেকখানি শিক্ষা পাবে। দর্শকদের শিক্ষিত করার উদ্দেশ্যে এবং বিনোদন দিতে নিম ফুলের মধুর এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছেন ভক্তরা।
