Bangla Serial

ঘর শত্রু বিভীষণ ময়ূরী, এদিকে রূপের পিছনে গোটা পরিবার! আসল শয়তানকে চিনেও বারে বারে ছেড়ে দিচ্ছে তারা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। লীনা গাঙ্গুলীর পুত্র অর্ক গাঙ্গুলীর প্রোডাকশন হাউস আর অর্গানিক স্টুডিও-র যৌথ প্রযোজনায় তৈরি ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। প্রথম থেকে টিআরপি (TRP) তালিকায় পোক্ত জায়গা না করলেও, প্রথম ৬-এর মধ্যেই থাকে এই ধারাবাহিক।

ধারাবাহিকের গল্প মূলত ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে। গল্পের নায়ক নীলকে নিয়ে দুই বোনের রেষারেষির গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক। শুরুর পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কখনও কখনো বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পরপর টিআরপি তালিকায় নাম তুলেছে এই ধারাবাহিক।

আরো পড়ুন: রূপের সঙ্গে ট’ক্সি’ক সম্পর্কে ইতি টেনে কাছাকাছি জিষ্ণু গিনি, ‘ইচ্ছেপুতুল’ -এর গল্পে আসছে চাঞ্চল্যকর মোড়!

এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা। ডিভোর্স হতে গিয়েও শেষ মুহূর্তে মত বদলেছে মেঘ-নীল। অনিন্দ্য হার মেনেছে মেয়ের ভালোবাসার সামনে। পরিবারের সকলে বুঝতে পেরেছে মেঘ আর নীলের পক্ষে একে অপরকে ছেড়ে থাকা সম্ভব নয়।

অন্যদিকে, ঝড়ঝঞ্ঝা কাটিয়ে শেষমেষ ফের কাছাকাছি মেঘ আর নীল। প্রেস মিট ডেকে রূপের কুকীর্তির কথা ফাঁস করেছে গিনি। গিনি, মিনি আর জিষ্ণুর তৎপরতায় রূপকে ধরেছে পুলিশ। এখন তার নিয়তি হাজত বাস।

তবে এই রূপকে প্রতি পদে সাহায্য করে এসেছে ময়ূরী। বোনের সংসার ভেঙে নীলকে বিয়ে করাই তার একমাত্র লক্ষ্য। এত কিছুর পর ময়ূরীর কোনো শাস্তিই হয়নি। ঘরেই ভিতরেই যে বিভীষণের বাস তা অগোচরে নেই মেঘ, অনিন্দ্য, এমনকি তার স্ত্রীরও। আর মেঘতো দিদির দোষ ঢাকতেই ব্যস্ত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন