এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় বাঙালি দর্শকদের মনের মতো ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। এই ধারাবাহিকটি দর্শকরা মন দিয়ে দেখছেন কারণ এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে রয়েছে মোড় ঘোরানো চমকপ্রদ সব পর্ব। আর এবার সামনেই পর্দা ফাঁস হল রূপের।
নিঃসন্দেহে এই ধারাবাহিকের আগামী পর্ব হতে চলেছে উত্তেজনায় একেবারে টইটুম্বুর করা। মেঘের প্রতি তীব্র আক্রোশ থেকে মেঘের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করে ময়ূরী এবং রূপ। হোটেল রুমে মদ্যপ অবস্থায় পাওয়া যায় মেঘকে। তার সঙ্গে জিষ্ণুর নাম জড়িয়ে তাকে অপদস্থ করতে পিছুপা হয়না রূপ-ময়ূরী।
সমাজে চূড়ান্ত অপমানের শিকার হতে হয় মেঘকে। আর এই অপমান সহ্য করতে পারেনি মেঘ। আ’ত্ম’হ’ন’নে’র চেষ্টা করেন তিনি। অবশ্য ডাক্তারি শুশ্রূষায় সে ভালো হয়ে ওঠে। কিন্তু মেঘকে এত বড় অপমানের মধ্যে যারা ফেলেছে তাদের কঠিন কঠোর শাস্তি চায় মেঘের বাবা।যদিও মেঘ এসব নিয়ে ভাবতে না চাইলেও মেঘের বাবা দমে যাননি। তিনি ঠিক করেন যে বা যারা তার মেয়ের গায়ে কালি ছিটিয়েছে তাদের উচিত জবাব দেবেন তিনি।
আরো পড়ুন: দিব্যেন্দুকে ফলো করে গিনির কাছে পৌঁছে গেল রূপ! তবে কী গিনি-দিব্যেন্দুর ষড়যন্ত্রের কথা জেনে যাবে সে? নাকি ফাঁদে পড়বে সে?
আর এই লড়াইয়ে মেঘের পাশে এসে দাঁড়ায় গিনিও। রূপের বন্ধু দিব্যেন্দুর সাহায্যে রূপের মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে আনে সে। আর প্রেস কনফারেন্সে ছদ্মবেশে উপস্থিত ছিল রূপ। উপস্থিত ছিল ময়ূরীও। সবকিছু দেখে হাড়হিম হয়ে যায় সবার। এই সময় রূপ বলে একজন মাতালের কথা বিশ্বাস করা কি ঠিক?
তখন পুলিশ জানিয়ে দেয় রূপ সমস্ত কথা সজ্ঞানেই বলেছে। এমনকি রিসর্টের ম্যানেজারের কথার সঙ্গে রূপের কথা মিলে গেছে। তখন দিব্যেন্দু বলে দেয় ছদ্মবেশধারী ওই লোকটাই রূপ সান্যাল। এই কথা শুনে পুলিশ গ্রেফতার করে রূপকে। তখন রূপ মুখ খুলে বলে দেয় এই সবটাই প্ল্যান করেছিল ময়ূরী। সে শুধুমাত্র তার কথা মতো কাজ করেছে।
রূপের মুখে এই কথা শুনে ঘাবড়ে যায় ময়ূরী। সে সঙ্গে সঙ্গে পেনড্রাইভ ভেঙে দেয়। যদিও গিনি বলে এই ভিডিওর অনেক কপি রয়েছে। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গ্রেফতারির হাত থেকে বাঁচতে ময়ূরী নীলের সন্তানের মা হওয়ার মিথ্যে নাটক করে হাসপাতালে ভর্তি হবে। কী শাস্তি অপেক্ষা করছে ময়ূরীর জন্য?
