বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় জি বাংলার রমরমা। এই চ্যানেলের প্রায় প্রত্যেকটি ধারাবাহিক এই মুহূর্তে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। তবে শুধুই কি মনোরঞ্জন? টিআরপি তালিকাতেও রীতিমতো কামাল ধামাল করছে এই ধারাবাহিকগুলি।
তবে এই চ্যানেলে চলা দুটি ধারাবাহিকের মধ্যে থাকা দুটি চরিত্র এবং তাদের মধ্যেকার পার্থক্য ভীষণভাবে দর্শকদের নজর কেড়েছে। একটি ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশনে টিআরপি শ্রেষ্ঠ। অন্য ধারাবাহিকটি যাকে বলা যায় শেষের অপেক্ষায়। আর এই দুই ধারাবাহিকে থাকা মহা গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে থাকা পার্থক্যই নজর কেড়েছে দর্শকদের।
বলাই বাহুল্য, জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকের উৎসব এবং স্বয়ম্ভুর বাবা রাজনাথ মুখার্জি অত্যন্ত অ’প’দা’র্থ একজন বাবা সেটা চোখ বুঁজে বলা যায়। নিজের ছেলে উৎসব ক্রমাগত অপরাধ করে গেলেও সেই অপরাধকে প্রত্যেকটা মুহূর্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছেন তিনি।
View this post on Instagram
আরো পড়ুন: ধরা পড়লে অবধারিত জেল যাত্রা! বাঁচতে নীলের সন্তানের মা হওয়ার মিথ্যে নাটক করে হাসপাতালে ময়ূরী
আর সেই জি বাংলা চ্যানেলের ইচ্ছে পুতুল ধারাবাহিকে মেঘ ময়ূরীর বাবা অনিন্দ্য সেনের চরিত্রে মুগ্ধ দর্শকরা। বাঙালির কাছে ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়েছে। মেঘ ময়ূরীর বাবার চরিত্রে অনিন্দ্যবাবুর স্পষ্টবাদী কথা, আপোষহীন মনোভাব, তীব্র আত্মসম্মানবোধ দর্শকদের ভীষণভাবে অভিভূত করেছে।
এক কথায় যাকে বলে বাঙালি দর্শক এই চরিত্রের প্রশংসায় এখন পঞ্চমুখ। তিনি নিজের দুই মেয়েকেই সমান শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করেছিলেন। মেঘ আদর্শবান হলেও বড় মেয়ে ময়ূরীর মন থেকে তার ছোট বোনের জন্য হিংসা দূর করতে ব্যর্থ হয়েছেন তিনি। বারবার ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে মেঘকে। কিন্তু নিজের ছোট মেয়েকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য বড় মেয়ের বিরুদ্ধে যেতে কার্পণ্য করেননি অনিন্দ্য বাবু।
View this post on Instagram
এমনকি নিজের বড় মেয়ের অপরাধের জন্য তিনি চান তার যেন জেলযাত্রা হয়। অপরাধকে চাপা দিয়ে অপরাধকে বাড়িয়ে তোলা নয় বরং অপরাধের দমন করতে চান তিনি। আর তাই দর্শকরা এক বাক্যে বলছেন রাজনাথ মুখার্জি নয় বাবা হোক অনিন্দ্য সেনের মতো।
