Bangla Serial

নিজের জেদ নয় মেয়ের মন আগে! আদর্শ বাবার ভূমিকা পালন করে মেঘের জীবনী প্রতিটা পদে সঙ্গী অনিন্দ্য! দর্শকদের কুর্নিশ এমন চরিত্রকে

বাবা মেয়ের সুন্দর সম্পর্ক হয়তো অনেক ধারাবাহিকেই দেখা যায়। তবে এই বিষয়ে আলাদা করে দর্শকদের নজর কেড়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা মেঘ রায় ও তার বাবা অনিন্দ্য রায়। তাদের একে ওপরের প্রতি ভালোবাসা, এই মেগাকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছে।

আরো পড়ুন:বাবা হিসেবে অ’প’দা’র্থ রাজনাথ মুখার্জি! সন্তানের অপরাধকে প্রশ্রয় দিয়ে নয় বরং শাস্তি দিয়ে দর্শকদের চোখে আদর্শ বাবা অনিন্দ্য সেন

 

শুরু থেকেই একজন সহৃদয়, দায়িত্বশীল পিতার ভূমিকা পালন করতে দেখা গেছে অনিন্দ্যকে। মেঘের কিসে ভালো হবে, সে কিসে ভালো থাকবে এই সবটাই ছিল তার নখদর্পণে। ছোটো থেকে মায়ের ভালোবাসার অভাব বাবার ভালোবাসায় পূরণ করেছে মেঘ।

সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘের জীবনে আসে নতুন মোড়। নিজের জীবনের সেই চরম মুহুর্তে পৌঁছে গিয়েছে মেঘ যেখানে তাকে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিতে হবে। আর এটা মেঘের উপর অনেক বেশি মানসিক চাপের সৃষ্টি করে চলেছে।

এতদিন অব্দি অনিন্দ্যর কথা শুনে মেঘ নীলকে নিজের মনের বিরুদ্ধে গিয়েও দূরে সরিয়ে রাখছিল। আমি তার বাবার মনে হয়েছে এটাই মেঘের জন্য, তার সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যখনই তিনি বুঝতে পারলেন এতে মেঘের ওপর প্রচণ্ড চাপের সৃষ্টি হচ্ছে তখনই তিনি তার জেদ থেকে সরে এসে একজন আদর্শ বাবার ভূমিকা পালন করলেন।

 

তিনি নিজের সমস্ত জেদ দূরে সরিয়ে রেখে, নীলের ভালোবাসাকে এবং মেঘের মনের ইচ্ছেকে গুরুত্ব দিলেন। তিনি করতে যাওয়ার আগে মেয়েটিকে সমস্ত প্রতিজ্ঞার জাল থেকে মুক্ত করে দিলেন। যাতে মেঘের উপর কোন চাপ না থাকে। এই ছোট ছোট বিষয়গুলো দর্শকদের নামে একজন বাবার প্রতি থাকে আরো অনেক বেশি ত্বরান্বিত করেছে।

TollyXP NewsDesk