এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিক দর্শকদের মন মাতাচ্ছে, তীব্র গতিতে ছুটে চলেছে সেই ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul)। এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় কিন্তু নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করে গেছে। এই ধারাবাহিকটি এমন একটি ধারাবাহিক যা একেবারে চূড়ান্ত খারাপ ধারাবাহিকের তকমা অর্জন করেছিল। যদিও এই মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এই ধারাবাহিকটি।
বলাই বাহুল্য, এই মুহূর্তে একেবারে জমে গেছে এই ধারাবাহিকের গল্প। যাকে বলে রুদ্ধশ্বাস সব পর্ব চলছে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রেম ভালোবাসা যেরকম ভাবে জায়গা করে নিয়েছে একই রকম ভাবে শত্রুতাও ফুটে উঠেছে। এবং প্রত্যেকটি চরিত্রই ভীষণ জীবন্ত। মায়ের পেটের দিদি যে এইভাবে বোনের জীবন বিষিয়ে দিতে পারে তার জীবন বিষাক্ত করে তুলতে পারে তা এই ধারাবাহিকটি না দেখলে বিশ্বাস করা দায়।
মেঘের জীবনকে বিষিয়ে দিতে তার চরিত্রে দাগ লাগাতে উঠে পড়ে লেগেছিল রূপ আর ময়ূরী। দুজনে মিলে মেঘের খাবারে নেশার দ্রব্য মিশিয়ে তাকে নেশাগ্রস্ত প্রমাণ করে। জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেঘকে কলঙ্কিত করার চেষ্টা করে। মিডিয়া ডেকে সেই খবর মিডিয়ায় ছড়িয়ে দেয়। আর এই বিপুল পরিমাণ অপমান, অসম্মান, লাঞ্ছনা সহ্য করতে পারেনি মেঘ। সব কিছুর জন্য নিজেকে দায়ী করে মানসিকভাবে ভেঙে পড়ে আ’ত্ম’হ’ত্যা’র মতো বড় পদক্ষেপ নিয়ে ফেলে মেঘ। বলাই বাহুল্য এই ঘটনায় ময়ূরী ভয় পেলেও রূপ কিন্তু ছিল ভ্রূক্ষেপহীন।
আরও পড়ুনঃ মেঘকে ফাঁসাতে ব্যর্থ! আর তাই এবার মেঘ ও তার বাবার মাঝে দূরত্ব তৈরি করতে সচেষ্ট হল কুটনি ময়ূরী
রূপ এই ঘটনার পিছনে রয়েছে আন্দাজ করে গিনি রূপের বন্ধুর সঙ্গে হাত মেলায় রূপের মুখোশ খোলার জন্য। বলাই বাহুল্য, রূপেরই বন্ধু দিব্যেন্দু তাকে এই কাজে সাহায্য করবে বলে জানায়। গিনি দিব্যেন্দুকে বলে রূপকে তার বাড়িতে মদ্যপানের জন্য আমন্ত্রণ জানাতে। আর সেখানে এসেই সমস্ত সত্যি উগরে দেয় রূপ। অন্যদিকে ফের রেস্টুরেন্টে দেখা করে গিনি আর দিব্যেন্দু। আর দিব্যেন্দুকে ফলো করে রূপ। এরপর রেস্টুরেন্ট ঢুকে কোনও কারণে কিছুক্ষণের জন্য দিব্যেন্দু ওখান থেকে চলে গেলে সেখানে এসে উপস্থিত হয় রূপ। আর তাকে আর দিব্যেন্দুকে একসঙ্গে যদি রূপ দেখে ফেলে সেই ভেবে শিউরে উঠে গিনি। কী হবে এবার?
View this post on Instagram
