Bangla Serial

প্রথমে ভিলেন হলেও বর্তমানে মেয়ের প্রতি ভালোবাসা, হৃদয় নিংড়ানো আবেগ, কষ্টে দর্শকদের চোখ ভেজাচ্ছেন মধুমিতা

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বলাই বাহুল্য বাঙালি দর্শকরা এখন বিমুগ্ধ চোখে এই ধারাবাহিকটি দেখছেন। দারুন রকমের জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি এক শ্রেনীর দর্শককুলের কাছে এই ধারাবাহিকটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

দর্শকরা এই মুহূর্তে এই ধারাবাহিকটি দেখতে ভালোবাসছেন। আসলে এই ধারাবাহিকের মধ্যে থাকা গল্প এবং গল্পের মধ্যে থাকা আকর্ষণ বাঙালিকে এই ধারাবাহিকটি দেখতে বিশেষভাবে বাধ্য করেছে। যদিও এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে এখন সর্বত্র।

এই ধারাবাহিকে একটি চরিত্রের ব্যাপক পরিবর্তন এখন দর্শকদের মনে ধরেছে। বলাই বাহুল্য, শুরুতে এই ধারাবাহিকটিতে এই চরিত্রটিকে একেবারেই পছন্দ করতেন না দর্শকরা। তবে এখন এই চরিত্রটিই মন মাতাচ্ছে। বলাই বাহুল্য, এই ধারাবাহিকটিতে মেঘ-ময়ূরীর মা মধুমিতাকে দেখানো হয়েছিল শুরু থেকেই সে বড় মেয়ের অন্ধ ভক্ত। আর ছোট মেয়েকে দু’চোখে সহ্য করতে পারে না।

বড় মেয়ে ময়ূরীকে বাঁচানোর জন্যই জন্ম দেওয়া হয়েছিল মেঘের। মধুমিতা তেমন‌ ভাবেই ব্যবহার করতেন মেঘের সঙ্গে। ময়ূরীর সঙ্গে আপন মেয়ের মতো ব্যবহার করতেন আর মেঘের সঙ্গে সৎ মেয়ের মতো ব্যবহার করতেন। ময়ূরীর সব কথাকে বেদ বাক্যের মতো মেনে নিতেন তিনি। আর মেঘকে অবিশ্বাস করতেন।

আরও পড়ুন: ‘তোকে আমার চেনা হয়ে গেছে’, শিমুলের চরিত্র নিয়ে সন্দেহ করছে শতদ্রু! অন্য কেউ হলেও এটাই করত! বলছেন নেটিজেনরা

কিন্তু সাম্প্রতিক সময়ে তার পরিবর্তন চমকে দিয়েছে দর্শকদের। ময়ূরী তাকে ঠকিয়েছে। বারবার বিশ্বাস ভেঙেছে। আর তাই তিনি ময়ূরীকে একেবারেই বিশ্বাস করতে পারছেন না। পাল্টি খাননি তিনি। ময়ূরী যে মেঘের ক্ষতি করতে পারে এখন সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। মেঘের আ’ত্ম’হ’ন’নে’র চেষ্টার পিছনে যে ময়ূরীর হাত রয়েছে তা বিলক্ষণ বুঝতে পেরে তিনি ময়ূরীকে বলেন, তার মনে হচ্ছে এই ঘটনার পিছনে ময়ূরী রয়েছে। আর যদি এমনটা হয় তাহলে তিনি নিজে থানায় গিয়ে ময়ূরীর নামে এফআইআর করে আসবে। আর নিজেই ময়ূরীকে পুলিশের হাতে তুলে দেবেন। ছোট মেয়ে মেঘের জন্য তার ভালোবাসা, হৃদয় নিংড়ানো আবেগ, কষ্ট, আত্মগ্লানি দর্শকদের চোখে জল এনে দিচ্ছে ।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।