বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দর্শকদের সদাই মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকটির নাম কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha) । বাঙালি দর্শকরা এখন বিমুগ্ধ চোখে এই ধারাবাহিকটি দেখছেন। আসলে দারুন রকমের জনপ্রিয়তা পেয়েছে। মাঝে তো টিআরপি তালিকায় দারুণ পারফরমেন্সও করছিল এই ধারাবাহিক। তবে হঠাৎই যেন একটু থমকেছে। দুই সপ্তাহ টিআরপিতে পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি। তবে এখনও এই ধারাবাহিকের এক শ্রেনীর দর্শককুলের কাছে এই ধারাবাহিকটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দর্শকরা দারুণভাবে এই ধারাবাহিকটি দেখতে ভালোবাসেন। আসলে এই ধারাবাহিকের মধ্যে থাকা গল্প এবং গল্পের মধ্যে থাকা আকর্ষণ বাঙালিকে এই ধারাবাহিকটি দেখতে বিশেষভাবে বাধ্য করেছে।
এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব অনুযায়ী শিমুল সবার সামনে প্রমাণ করে দিয়েছে যে গয়না চুরি কান্ডে আসল দোষী ছিল পরাগ এবং প্রিয়া। শতদ্রুকে সে সবার সামনে নির্দোষ প্রমাণিত করে।
তবে শিমুল সবার কাছে প্রমাণ করে দেয় যে সে কোনও অপরাধ করেনি। এরপর শিমুল শতদ্রুর সঙ্গে বাড়ি ছাড়া আর সিদ্ধান্ত নেয়। আর শিমুল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখে ভয় পেয়ে যায় মধুবালা। যদিও মধুবালা নিজের স্বার্থে শিমুলকে এই বাড়িতে আটকে রাখতে চায়।কিন্তু এরপর মধুবালার কথা ভেবে শিমুল শ্বশুরবাড়িতে থেকে যায়।
কিন্তু এই বিষয়টা খুব একটা ভালো চোখে দেখেনি শতদ্রু। শিমুল ভালবাসবে তাকে কিন্তু থাকবে পরাগের সঙ্গে। পরাগ দুটো ভালো করে কথা বললেই সে গলে যাবে এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারেনি শতদ্রু। নেটিজেনরা বলছেন যেকোনও মানুষ থাকলেই এটা মেনে নিতে পারত না। কেই বা মেনে নেবে একজন মেয়ে স্বামীর ঘর করবে আমার প্রেমিকের সঙ্গেও সম্পর্ক রাখবে!
শতদ্রু শিমুলের সঙ্গে দেখা করতে বিপাশার বাড়িতে দেখা করতে এলে তাতে রিয়্যাক্ট করে শিমুল। এতে নাকি লোকে তার গায়ে কালি ছেটাবে। তার নাকি পাড়ায় বদনাম হবে। এই কথা শুনে রেগে যায় শতদ্রু। সে শিমুলকে বলে শিমুল কোনদিন তার সম্মানের কথা ভাবেনি। শুধু নিজেরটা নিয়ে ভেবেছে। শতদ্রু শিমুলকে বলছে, ‘একজনের বউ হয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখবি সেটা হয়না! শতদ্রু শিমুলকে বলে ‘যে তোকে খুন করার চেষ্টা করল তোকে চোর বদনাম দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করল কিন্তু তুই তার সঙ্গে এমন ভাবে সম্পর্ক মেনটেন করছিস যেন মনে হচ্ছে কিছু হয়নি। পরাগ তোর সঙ্গে দুটো ভালো করে কথা বললেই তুই গলে যাবি। তোকে আমার চেনা হয়ে গেছে।’
View this post on Instagram
