Bangla Serial

বড় অফিসার হয়েও নিজের বাড়ির লোকের কাছে ভিজে বেড়াল জ্যাস সান্যাল! কাউকেই শাস্তি দেয়না! কটাক্ষ নেটিজেনদের

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া অত্যন্ত জনপ্রিয় এবং হিট ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। দিন দিন এই ধারাবাহিকের দর্শকমহলে জনপ্রিয়তাও বাড়ছে। গত সপ্তাহেই সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।‌ শুরু হওয়ার পর থেকেই দাপট দেখিয়েছে এই ধারাবাহিক। টিআরপিতে কার্যত কামাল করেছে জগদ্ধাত্রী।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। বাংলা সিরিয়ালের চিরাচরিত পরকীয়া-কুটকচালির ভিড়ে এই ব্যতিক্রমী গোয়েন্দামূলক কাহিনী কিন্তু সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে। বলাই বাহুল্য সম্পূর্ণ ভিন্ন ধারার ব্যতিক্রমী একটি ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।

000000037129fb75379f4ebebfa0664273e73d54

এই ধারাবাহিকের নায়িকার পরিবার‌ই অপরাধীদের আঁতুড়ঘর। সমস্ত অপরাধীরা তার পরিবারেই রয়েছে। সমস্ত রকমের কুকর্ম তাদের বাড়িতেই হয়। কিন্তু তা সত্ত্বেও সে নিজের বাড়ির কাছে জুজু। তাদেরকে সে কোনভাবেই শাস্তি দিয়ে উঠতে পারছে না।

আরও পড়ুনঃ প্রথমে ভিলেন হলেও বর্তমানে মেয়ের প্রতি ভালোবাসা, হৃদয় নিংড়ানো আবেগ, কষ্টে দর্শকদের চোখ ভেজাচ্ছেন মধুমিতা

দর্শকরা তাকে কটাক্ষ করে বলছেন, এ কেমন ইনভেস্টিগেটিং অফিসার যে কিনা অপরাধী নিজের বাড়িতে রয়েছে জানা সত্ত্বেও তাদেরকে শাস্তি দিতে অক্ষম। বাইরে বড় বড় কথা বললেও আসল কাজের জায়গায় সে কিন্তু ডাহা ফেল। যাকে বলে বাড়ির সদস্যদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সে কিন্তু একেবারে ভিজে বেড়াল। আর এ কেমন‌‌ই বা অফিসার যার বাড়িতে ক্রাইমের ছড়াছড়ি! জ্যাস সান্যালকে রীতিমতো কটাক্ষ করছেন নেটিজেনরা।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।