Bangla Serial

এবার বদলা মেঘের! এবার মেঘের অপরাধীদের শাস্তি দেবে গিনি! হাতিয়ায় করল রূপের বন্ধুকেই! আসছে বিরাট চমক

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত এই মুহূর্তের চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিকের নাম অবশ্য‌ই ইচ্ছে পুতুল (Ichhe Putul)। দর্শকরা এই মুহূর্তে এই ধারাবাহিকে মজে রয়েছেন। আসলে ভালো গল্প দর্শকদের আকর্ষণ করতে বাধ্য আর সেটাই হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের ক্ষেত্রে।

এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, দুই বোনের গল্পে ময়ূরী চিরটাকালই মেঘের ক্ষতি করার চেষ্টা করে চলেছে। আর এবার সে মেঘের সামাজিক সম্মানহানি করার চেষ্টা করে।‌ সে জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে নেশাড়ু প্রমাণ করে। তার সামাজিক মান-সম্মান সব ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করে আর সফলও হয়।

প্রতিটা খবরের কাগজে রসালো করে ছাপায় মেঘের কথা। নেশাগ্রস্ত মেঘকে দেখে তার বাবা-মায়ের মনে যাতে মেঘ সম্পর্কে বিরূপ ধারণার জন্ম হয় সৌরনীলও যেন তাকে ঘেন্না পায় সেটাই করার চেষ্টা করেছিল ময়ূরী। কিন্তু তার পরিকল্পনা ফলপ্রসু হয়নি।

কিন্তু অন্য দিকে ভেঙে পড়েছে মেঘ। তার জন্যই বাবা, মা, সৌরনীলকে আরও অপদস্থ হতে হচ্ছে এটা ভেবে সে আরও ভেঙে পড়ে। আর তাই লা’ঞ্ছ’না, গ’ঞ্জ’না সহ্য করতে না পেরে মায়ের ব্যাগ থেকে ঘুমের ওষুধ খেয়ে, ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আ’ত্ম’ঘা’তী হওয়ার চেষ্টা করে মেঘ। আর বিপদ বুঝে মেঘের এই অবস্থার জন্য সমস্ত দায় চাপিয়ে দেয় নীলের ঘাড়ে।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের এই অবস্থার কথা জেনে অসুস্থ হয়ে পড়ে ঠাম্মি। কিন্তু তিনি হাসপাতালে মেঘকে দেখতে যাওয়ার জেদ ধরেন। তখন মীনাক্ষী এবং ত্রিদিপের সঙ্গে হাসপাতালে আসেন তিনি। অন্যদিকে ডাক্তার মেঘের বাবা অনিন্দ্য বাবুকে জানিয়ে দিয়েছে যে মেঘের নিজের বাঁচার কোন ইচ্ছে নেই। মেঘের ইচ্ছার বিরুদ্ধেই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে।

মীনাক্ষী নীল ত্রিদিপরা গেলে তাদের কারর সঙ্গে মেয়েকে দেখা করতে দেন না অনিন্দ্য বাবু। এদিকে গিনি একটা নতুন পরিকল্পনা বানানোর চেষ্টা করে যার মাধ্যমে সে রূপ আর ময়ূরীকে শাস্তি দিতে পারবে। মেঘের এই অবস্থার বদলা নেবে সে। আর মিনি যখন গিনিকে প্রশ্ন করে যে এত কিছু সে কিভাবে করবে তখন গিনি বলে, অপরাধীদের মুখোশ খুলতে তাকে সাহায্য করবে রূপেরই একজন বন্ধু। ইতিমধ্যেই সেই বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা করে ফেলেছে গিনি। ইচ্ছে পুতুলে আসছে চমকে দেওয়া পর্ব।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন