এই মুহূর্তে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। বাংলা ধারাবাহিক প্রেমীরা বুঁদ হয়ে রয়েছেন এই ধারাবাহিকে। আসলে ভালো গল্প হলে তা দর্শকদের মন জয় করতে বাধ্য। আর সেটাই হয়েছে উক্ত ধারাবাহিকের ক্ষেত্রে।
বাঙালি দর্শকরা এই মুহূর্তে এই ধারাবাহিকটি দেখতে এতটাই পছন্দ করছেন যে মনে করা হচ্ছে আগামী দিনে আবারও টিআরপি তালিকায় রাজত্ব করবে কার কাছে কই মনের কথা। এই সপ্তাহের প্রত্যেকটি পর্ব দারুণ রকমের উত্তেজনায় ভরা। দর্শকরা এই ধারাবাহিকের সাম্প্রতিক সবকটি পর্ব দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন।
আর আগামীকালের পর্ব তো টান টান উত্তেজনায় ভরা। পলাশের বিয়ের শুরু থেকেই শতদ্রু আর শিমুলকে মাথা নিচু করে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র কষেছিল পরাগরা। শতদ্রুর ব্যাগ থেকে গয়নাগুলো উদ্ধার হওয়ার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। কিন্তু শিমুল প্রতিজ্ঞা করে নিজের বন্ধুকে সে এই অপমানের হাত থেকে বের করে আনবেই। আর আসল অপরাধীদের মুখোশ টেনে ছিড়ে ফেলবে। আর সেটাই হয়েছে।
বিপাশার বুদ্ধিতে আসল অপরাধীকে খুঁজে বার করার জন্য নেওয়া হয় সবার হাতের ছাপ। আর এই ঘটনায় কিছুটা হলেও ভয় পেয়ে যায় পরাগ, পলাশ, প্রতীক্ষা, প্রিয়াঙ্কারা। কিন্তু তাদের বড় বড় কথা বলায় খামতি থাকে না। এমনকি এই বিষয়টাকে তারা অতটা গুরুতর ভাবে তলিয়ে দেখেও না। শিমুলকে অপমানিত করতে পেরেছে এই আনন্দেই মশগুল থাকে তারা! কিন্তু শিমুল চুপ থাকেনি। সে নিজের লড়াই চালিয়ে গেছে।
আরও পড়ুনঃ এবার বদলা মেঘের! এবার মেঘের অপরাধীদের শাস্তি দেবে গিনি! হাতিয়ায় করল রূপের বন্ধুকেই! আসছে বিরাট চমক
এই লড়াইয়ে তার পাশে থেকেছে তার পাড়ার বন্ধুরা। আর মানসিক প্রতিবন্ধী ননদ পুতুল। আর বৌভাতে রাতেই এসেছে হাতের ছাপের পরীক্ষার রেজাল্ট। আর সেই রেজাল্ট হাতে নিয়ে পুলিশ অনুষ্ঠান বাড়িতে ঢুকতেই মুখ কাচুমাচু প্রিয়াঙ্কার। সবার মাঝে দাঁড়িয়েই পুলিশ জানিয়ে দিল আলমারি আর গয়নার ব্যাগে শিমুলের পাশাপাশি হাতের ঝাঁপ পাওয়া গেছে প্রিয়াঙ্কা দাসের। আর তাকে গ্রেফতার করা হবে। আর এই কথা শুনে রীতিমতো ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয় প্রিয়াঙ্কা। অন্যদিকে শিমুল পুলিশকে বলে শুধু একা তো প্রিয়াঙ্কা নয় এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পরাগ। তাকে গ্রেফতার করবেন না? পুলিশ জানায় তাকেও গ্রেফতার করা হবে। এরপর প্রিয়াঙ্কা শিমুলের কাছে তার বিয়ে হয়নি বলে কাকুতি মিনতি শুরু করলে হাসতে হাসতে শিমুল বলে তুমি তো ছেলে খুঁজে নিয়েছো, জেলে গিয়ে ‘প্রি ওয়েডিং হানিমুন সেরে এসো।’
View this post on Instagram
