বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি দর্শকদের মনে যে ধারাবাহিকটি ঝড় তুলেছে তার নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul) । বলাই বাহুল্য এই এই ধারাবাহিকটি দেখতে একটা সময় দর্শকরা একেবারেই পছন্দ না করলেও এখন কিন্তু ভীষণ রকমভাবে পছন্দ করছেন। এই ধারাবাহিকের প্রতিটা পর্বের উত্তেজনা এখন দর্শককে এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করছে।
বলাই বাহুল্য, একটা সময় এই ধারাবাহিকের সাফল্য তীব্র রকমভাবে অধরা ছিল। তবে আজ কিন্তু গল্পের জোরে এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকদের হারিয়ে দিয়েছে। আসলে টিআরপিতে কামাল করতে না পারলেও গল্প ভালো লেগেছে দর্শকদের। বলাই বাহুল্য, বর্তমানে কিন্তু এই ধারাবাহিকটি দারুণ রকমভাবে জনপ্রিয় হয়েছে। গল্পের পরিবর্তনেই কামাল করেছে ইচ্ছে পুতুল।
উল্লেখ্য, এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ময়ূরী চিরটাকালই মেঘের ক্ষতি করার চেষ্টা করে চলেছে। আর এবার সে মেঘের সামাজিক সম্মানহানি করার চেষ্টা করে। সে জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে নেশাখোর প্রমাণ করে। জন সমাজে তার মান-সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করে আর সফলও হয়। প্রতিটা খবরের কাগজে রসালো করে ছাপায় মেঘের কথা। নেশাগ্রস্ত মেঘকে দেখে তার বাবা-মায়ের মনে যাতে মেঘ সম্পর্কে বিরূপ ধারণার জন্ম হয় সৌরনীলও যেন তাকে ঘেন্না পায় সেটাই করার চেষ্টা করেছিল ময়ূরী।
কিন্তু ফল হয় উল্টো। মেঘের এই ঘটনার কথা প্রত্যেকটা খবরের কাগজে প্রকাশ পায়। তার সঙ্গে সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেয় আয়োজকরা। তার জন্যই বাবা মা সৌরনীলকে আরও অপদস্থ হতে হচ্ছে এটা ভেবে সে আরও ভেঙে পড়ে। আর তাই লা’ঞ্ছ’না, গ’ঞ্জ’না সহ্য করতে না পেরে মায়ের ব্যাগ থেকে ঘুমের ওষুধ খেয়ে, ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আ’ত্ম’ঘা’তী হওয়ার চেষ্টা করে মেঘ।
মেঘকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় সেই অর্থে সাড়া দিচ্ছে না মেঘ। মেঘের অবস্থা ভালো নয়। এদিনের পর্বে দেখা যাবে চিকিৎসক বেরিয়ে এসে তেমনটাই জানাচ্ছেন মেঘের বাবাকে। তবে কি এই ধারাবাহিক মেঘের মৃ’ত্যু দেখানো হবে? আর তার মৃ’ত্যু’তে’ই কি পরিসমাপ্তি হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের?
