বাংলা সিনেমায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে অভিনেতা দেবের (Dev) হাত ধরে। তিনি যবে থেকে সিনেমা প্রযোজনায় হাত দিয়েছেন তবে থেকেই তার প্রযোজিত সিনেমাগুলি কিন্তু আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। বাস্তব গল্প উঠে এসেছে তার করা সিনেমাগুলোর মধ্যে দিয়ে। উচ্চ গুণমান এবং নিখাদ বিনোদন নিজের সিনেমার মধ্যে দিয়ে উপহার দিয়ে চলেছেন তিনি দর্শকদের।
দেবের টনিক হোক বা প্রজাপতি সব সিনেমাই কিন্তু মন জিতেছে দর্শকদের। আর এবার অভিনেতার আসন্ন সিনেমার নাম প্রধান। এই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তো রয়েছেই। কারণ এই সিনেমার নায়িকা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই সিনেমার হাত ধরে সিরিয়াল দুনিয়ার খ্যাতনামা অভিনেত্রী পা রাখছেন সিনেমায়।
জি বাংলার মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তম নায়িকা সৌমীতৃষা কুন্ডু এই সিনেমার মধ্যে দিয়ে সিনেমায় ডেবিউ করতে চলেছেন। এই অভিনেত্রীর ভক্ত সংখ্যা তুমুল। আর তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিনেমার জন্য। এই সিনেমার ট্রেলার মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। এই সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে।
এই অভিনেত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবার থেকে সিনেমায় মনোযোগী হবেন। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, এই ধারাবাহিক আমায় খ্যাতি দিয়েছে, ভালবাসা দিয়েছে। কিন্তু আমি শূন্য থেকে বড়পর্দার কাজ শুরু করতে চাই। অপেক্ষা করছি পছন্দের চরিত্রের জন্য। তবে আমি বিশ্বাস করি জীবন ভীষণ অনিশ্চিত।এখন আমার নজরে শুধু ‘প্রধান’। তবে অবশ্যই বড়পর্দার চরিত্রের অপেক্ষা করতে করতে যদি ছোটপর্দার দারুণ কোনও চরিত্র পাই, সেখানেও অভিনয় করতে পারি।

একইসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, আড়াই বছর ধরে ‘মিঠাই’ চলাকালীন বাবা-মাকে এতটা সময় দিতে পারিনি। সেই সুযোগ করে দিল সিনেমা।’ এখন তিনি বাবা-মাকে নিয়ে কফি খেতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।
