Bangla Serial

প্রাক্তনের বাড়িতে নিমন্ত্রণ পেলে কে এরকম রোজ রোজ চলে যায়? শতদ্রুর শিমুলের বাড়িতে আসা দেখে কটাক্ষ নেটিজেনদের

এই মুহূর্তে বাংলা টেলিপাড়ায় যে ধারাবাহিকটি বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছে সেই ধারাবাহিকটির নাম অবশ্যই কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) । অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় এবং নির্দেশনায় এই ধারাবাহিক এখন হিট।

এই ধারাবাহিকের বাস্তব সম্মত গল্পে মন মজেছে দর্শকদের। তারা এখন মন প্রাণ ঢেলে এই ধারাবাহিকটি দেখছেন। নারীদের উপর অ’ত্যা’চা’র বা বধূ নি’র্যা’ত’ন, প’র’কী’য়ার মতো বাস্তবধর্মী গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকের গল্পের মধ্যে দিয়ে। আর এই সব দেখে শুরুতে দর্শকদের ভালো না লাগলেও এখন কিন্তু এই ধারাবাহিকের বাস্তবসম্মত গল্প ভালো লেগেছে দর্শকদের।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকটির নায়িকা শিমুলের পূর্বে একটি সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ককে ফেলে রেখে পরাগ নামক একটি ছেলেকে বিয়ে করে সে। কিন্তু পরাগকে সে বিয়ের আগে সেই প্রাক্তন সম্পর্কের কথা জানায়নি। যদিও পরে জানাজানি হয়ে যায়। আর তবে থেকেই শতদ্রুকে নিয়ে পরাগের মনে সন্দেহ।

আর শতদ্রু চায় শিমুলকে নিজের করে পেতে। সেই জন্য বিভিন্ন ছুঁতোয় সে বারবার শিমুলের সঙ্গে দেখা করে। অন্যদিকে শিমুল আবার পরাগকেও ছাড়বে না। শতদ্রুকেও ধরবে না। এদিকে তার সঙ্গে কফি খেতে যাবে। আর তাই শিমুলকে এবার নতুন করে ফাঁসাতে শতদ্রুকেই টোপ হিসেবে ব্যবহার করছে পরাগ।

ভালো মানুষ সেজে নিজের ভাই পলাশের বিয়েতে শতদ্রুকে নিমন্ত্রণ করে এসেছে পরাগ। আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে প্রায় প্রতিদিনই পরাগদের বাড়িতে হাজির হচ্ছে শিমুলের প্রাক্তন প্রেমিক। আর এখানেই আপত্তি নেটিজেনদের। তাদের প্রশ্ন, বাস্তব জীবনে কোথায় এমন প্রাক্তন প্রেমিক প্রাক্তন প্রেমিকার পাড়ায় গান গাইতে আসে? বা বিভিন্ন কারণে তার সঙ্গে দেখা করে বা সেই প্রেমিকার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে রোজ রোজ হাজিরা দেয়? বা কোথায় বৌমার প্রাক্তন প্রেমিককে শাশুড়ি মা খেয়ে যেতে বলেন? আর এই সমস্ত আজগুবি প্লট দেখিয়েই ট্রোলের শিকার হয়েছে কার কাছে কই মনের কথা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন