Bangla Serial

এই বুদ্ধি নিয়ে কী করে প্রফেসর হল? অযোগ্য নায়ক! মাথামোটা সৌরনীলকে নিয়ে চূড়ান্ত খিল্লি নেটিজেনদের

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে ধারাবাহিকটি সমানভাবে দর্শকদের মনে জিতে চলেছে তার নাম হল ইচ্ছে পুতুল (Icche Putul) । এক শ্রেনীর বাঙালি দর্শকদের কাছে ভীষণ‌ই পছন্দের এই ধারাবাহিকটি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধারাবাহিকের প্রতিটি পর্বই কিন্তু তুমুল জমজমাট। এই মুহূর্তে বাঙালি দর্শক এই ধারাবাহিকটির প্রতিটি পর্বে বুঁদ হয়ে রয়েছেন। এই ধারাবাহিকটির গল্প অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে।

একটা সময় ভীষণ রকম খারাপ ধারাবাহিকের তকমা পাওয়া এই ধারাবাহিকটি খারাপ ধারাবাহিকের তকমা সরিয়ে এই মুহূর্তে দর্শকদের কাছে জমে উঠেছে এই ধারাবাহিকটি।‌ আসলে গল্প বদলের ফলে এই ধারাবাহিক এতটা জমে উঠেছে। জমাটি গল্পের কারণেই আজ এক বছরের কাছাকাছি সময়ে পৌঁছেও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো। কিন্তু তা সত্ত্বেও শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি এবার বন্ধ হয়ে যেতে চলেছে।

জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে তাকে আবারও নীলের চোখে ছোট করার ষড়যন্ত্র করে ময়ূরী। মেঘকে দুর্নাম করতে মেঘের পানীয়তে নেশার জিনিস মিশিয়ে তাকে নেশাগ্রস্ত করে তোলে ময়ূরী-রূপ। জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে তারা। আর সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে মেঘকে ফের ভুল বোঝে নীল।

আর নায়ক সৌরনীলের এহেন ব্যবহার সহ্য করতে পারছে না দর্শকরা। একজন নায়ক এতটা বোধবুদ্ধিহীন কী করে হতে পারে? শয়তানরা আশেপাশে রয়েছে জেনেও একজন ভালো মানুষ জিষ্ণুকে কেউ কী করে ক্রমাগত ভুল বুঝতে পারে? আর সে নাকি আবার পেশায় প্রফেসর। একজন শিক্ষকের তো বিচার-বিচক্ষণ বোধ অনেক বেশি হ‌ওয়ার কথা! সেখানে সে এই রকম মাথামোটা কেন? সৌরনীলকে নিয়ে রীতিমতো খিল্লি করছে নেটিজেনরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন