এই মুহূর্তে বাঙালি দর্শক যে ধারাবাহিকটির প্রেমে পড়েছেন তার নাম কার কাছে করে মনের কথা (Kar Kache Koi Moner Kotha) । দর্শকরা এখন এই ধারাবাহিকটি মন্ত্রমুগ্ধের মতো দেখে চলেছেন। আসলে বাংলা টেলিভিশনের পর্দায় মাঝেমধ্যে এমন কিছু কিছু ধারাবাহিক আমরা দেখে থাকি যে ধারাবাহিকগুলি অনায়াস দক্ষতায় দর্শকদের মনের মধ্যে রাজত্ব করা শুরু করে দেয়। আর সেই রকমই একটি ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা।
সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকটির জনপ্রিয় তুঙ্গে উঠেছে। যদিও শুরু থেকেই চর্চায় ছিল এই ধারাবাহিকটি। আর তাই প্রাথমিক পর্বের সমস্ত বিতর্ক কটাক্ষকে উড়িয়ে দিয়ে একেবারে ধূমকেতুর মতো টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নেয় এই ধারাবাহিকটি। দর্শকরা এই ধারাবাহিকটিকে ভালবেসেছেন বলেই এই সাফল্য।
তবে সে যাই হোক, এই মুহূর্তে আবার তিন নম্বরে নেমে এসেছে কার কাছে কই মনের কথা। কিন্তু প্রথম পাঁচে নিজেদের টিকিয়ে রেখেছে ধারাবাহিকটি আজ বেশ কয়েক সপ্তাহ যাবত। আসলে এই মুহূর্তে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব ভীষণ রকম উত্তেজনায় পরিপূর্ণ।
এই যেমন পলাশের কাছ থেকে জোর করে টাকা আদায় করে নিয়েছে শিমুল। সেই নিয়ে শিমুলকে ভুল বুঝলেও টাকা আদায়ের আসল কারণ জানার পর মন গলে গেছে শিমুলের শাশুড়ি মধুবালার। এরপর দেখা গেছে, বিপুল পরিমাণ টাকা দিয়ে দেওয়ার জন্য এবার টিউশনি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরাগ। তাতে সম্মতি জানিয়েছে তার মা।
কিন্তু পরাগের তরুণী সুন্দরী ছাত্রীকে দেখে মনে সন্দেহ জাগে শিমুলের। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এক তরুণী ছাত্রী এসেছে পরাগের বাড়িতে। আর তাকে দেখে শিমুল বলে, উনি তো তোমার সময়কার নন, উনি কি করে তোমাকে পড়াবেন? যদিও সঙ্গে সঙ্গে বৌদির বিরুদ্ধে লড়তে নেমে পড়ে পলাশ। তখন পরাগ বলে যে তার ছাত্রীকে নিয়ে শোওয়ার ঘরে গিয়ে পড়াবে। এরপর তাতে আপত্তি জানায় শিমুল।
সে বলে ওটা পরাগের একার বেডরুম নয় তাই সেখানে নিয়ে গিয়ে পরাগ পড়াতে পারবে না। কিন্তু এখানেই পরাগের পাশাপাশি আপত্তি তুলতে পারেন দর্শকরাও। পরাগ খারাপ হলেও বিয়ের পর থেকে কখনও শিমুলও পরাগকে ভালোবাসেনি বা ভালোবাসার নূন্যতম চেষ্টাটুকুও করেনি। বাড়িতে ঢোকা ইস্তক পরাগকে সে নিজের শত্রু ভাবে। সে একবারের জন্যও ঢোকে না পরাগের ঘরে। শোয়া তো দূরের কথা। যে স্ত্রী নিজের স্বামীকে স্বামী বলেই মনে করে না। তাহলে সেই স্বামীর ঘরে যদি অন্য মেয়ে ঢোকে তাহলে বাধা দেওয়ার অধিকারটাও তার থাকে না। আর অযাচিত এই অধিকারবোধ দেখিয়েই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছে শিমুল।
