দীর্ঘদিন ধরেই অভিযোগ বাংলা ধারাবাহিকের (Bengali serial) মান পড়ে গেছে। এমনতর অভিযোগ বারবার করেছেন দর্শকরা। তবে শুধু দর্শকরা নয় এমন অভিযোগ করেছেন অভিনেতা-অভিনেত্রীরাও। আগে বাংলা সিরিয়ালের যে গুণগতমান ছিল তা দিন দিন নেমেছে। গল্পের মধ্যে অনেক বেশি করে জায়গা পেয়েছে কুটনামি, প’র’কী’য়া, নোংরামো। এখন তো অশ্লীল দৃশ্য দেখাতেও কার্পণ্য করেন না বাংলা ধারাবাহিকের পরিচালকরা।
বাংলা সিরিয়ালে উঠে আসে পারিবারিক বিষয়। গোটা পরিবার একসঙ্গে বসে সেই ধারাবাহিক দেখবে এটাই দস্তুর। এমন ভাবে সেই গল্পের পরিবেশনা হওয়া উচিত যাতে পরিবারের সমস্ত সদস্য একসঙ্গে বসে তা দেখতে পারেন। কোনও দৃশ্য দেখে যাতে কেউ না অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু সময়ের বদলের সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকের গতিপ্রকৃতি, চালচলনও বদলে গেছে। সা’হ’সী দৃশ্য জায়গা করে নিয়েছে বাংলা ধারাবাহিকে।
বর্তমানে টিআরপিই সব। আর সেই টিআরপি বাড়াতে বিভিন্ন ধরনের অশা’লী’ন দৃশ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে দর্শক সেই ধারাবাহিকটি আরও বেশি করে দেখেন। যাতে টিআরপি বাড়ে। যেমন পরকীয়া, মাত্রাতিরিক্ত রো’মা’ন্টিক ভিডিও, ঘ’নি’ষ্ঠ সব দৃশ্য। বৈ’বা’হি’ক ধ’র্ষ’ণ আবার ফু’ল’শ’য্যা’র মতো দৃশ্যও।
বলাই বাহুল্য, এই ধরণের দৃশ্য দেখানোর ফলে তরতরিয়ে টিআরপি বাড়ছে ধারাবাহিক গুলির। আর হাতেনাতে তার প্রমাণ মিলেছে। এই যেমন কিছু দিন আগেই ইচ্ছে পুতুল ধারাবাহিকে রূপ এবং গিনির মধ্যে বৈবাহিক ধ’র্ষ’ণ বা জো’র’পূ’র্ব’ক স’হ’বা’স করার দৃশ্য দেখে নাক দর্শক নাক সিঁটকালেও সেইসব দৃশ্য দেখানোর জন্যই টিআরপি তালিকায় স্লট লিড করছিল ইচ্ছে পুতুল।
আবার স্টার জলসার পর্দায় চলা তোমাদের রানী ধারাবাহিকে দুর্জয় এবং রানীর মধ্যেকার ফুলশয্যার দৃশ্য দেখানো হয়েছে। একবার নয় দু’দুবার ফু’ল’শ’য্যা হয়েছে রানী-দুর্জয়ের। আর ব্যাস ইচ্ছে পুতুলকে হারিয়ে স্লটলিড করেছে তোমাদের রানী। আগের সপ্তাহে প্রথম স্থানে থাকলেও এই সপ্তাহের দ্বিতীয় স্থানে নেমে এসেছে নিম ফুলের মধু। আর তাই এবার এই ধারাবাহিকে দেখানো হলো ফু’ল’শ’য্যা’র দৃশ্য। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে নিশ্চয়ই ফের বেঙ্গল টপার হবে এই ধারাবাহিকটি। আসলে এই সমস্ত দৃশ্য দেখতে দর্শকরা যে পছন্দ করেন অর্থাৎ মুখে কটাক্ষ করলেও চুপি চুপি যে সেগুলোই দেখেন এবার সেটাই প্রমাণিত হলো। সেটাই প্রমাণ করে দিচ্ছে টিআরপি তালিকা আর তাই ধারাবাহিক হিট করানোর জন্য এইসব দৃশ্যই এখন বেশি করে পরিচালকরা রাখছেন ধারাবাহিকে।
