জি বাংলার পর্দায় প্রায় প্রত্যেকটি ধারাবাহিকই দারুণ রকমভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই যেমন নিম ফুলের মধু (Neem Phuler Madhu)। বাংলা টেলিভিশনের পর্দায় চলা এই ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে। টানা টিআরপি তালিকার প্রথম পাঁচে থাকা মুখের কথা নয়। আর সেই অসাধ্য সাধনটাই করে চলেছে নিম ফুলের মধু। এমন কি বেঙ্গল টপার পর্যন্ত হয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা সৃজন-পর্ণা। এই ধারাবাহিক সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতার রুবেল দাস। ও পর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা। অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক মন জিতে নিতে সক্ষম হয়েছিল বাঙালির। অনেকদিন পর পর্দায় ফিরেছেন পল্লবী। তার বুদ্ধিদীপ্ত অভিনয়ে মজেছে দর্শকরা। আর দীর্ঘদিন পর তিনি ধারাবাহিকে ফিরে আসায় খুশিও হয়েছিলেন সবাই।
এই ধারাবাহিকে আমরা দেখেছি বিভিন্ন সময় অচলায়তনকে ভেঙেছে পর্ণা। বারবার বিভিন্ন সময় দত্ত বাড়িকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সে। তার এক শত্রু যায় অপর শত্রু আসে। কিন্তু পর্ণার একজন স্থায়ী শত্রু রয়েছে। আর তিনি হলেন তার শাশুড়ি। গোটা পরিবার পর্ণাকে ভীষণ ভালবাসলেও তার শাশুড়ি এক বছরেও একদিনের জন্যও কিন্তু পর্ণাকে ভালোবেসে উঠতে পারেন নি। বরং প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে নিজের ছেলের জীবন থেকে পর্ণাকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করে চলেছেন তিনি। অথচ সেই পর্ণাই বারবার তার বাবুকে বিভিন্ন বিপদের হাত থেকে বাঁচিয়েছে।
যদিও পর্ণার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা নেই তার। অন্যদিকে মুখে পর্ণাকে ভালোবাসি ভালোবাসি বললেও মায়ের কথার অন্যথা সেই রকম ভাবে করতে পারে না সৃজন। মা ও ঈশার কথায় পরিচালিত হয়ে পর্ণাকে ডিভোর্স দিতে উদ্যত হয়েছে সৃজন। যদিও দুর্গাপুজোর ছুটির কারণে ডিভোর্সের কেস মুলতবি হয়ে যায়। এরইমধ্যে পর্ণা- সৃজনের ডিভোর্স আটকাতে ঠাম্মার বুদ্ধিতে বিশাল ঘটা করে আয়োজন করা হয় বিবাহবার্ষিকীর।
এই অনুষ্ঠান উপলক্ষে বিষাদ ভুলে আবারও কাছাকাছি আসে পর্ণা-সৃজন। এমনকি বিবাহ বার্ষিকীর রাতে ঘ’নি’ষ্ঠ হয় পর্ণা ও সৃজন। যদিও এই ঘটনার পরেই পর্ণাকে হতবাক করে দিয়ে সৃজন বলল এই ঘটনা না ঘটলেই ভালো হতো। কাল আমাদের ডিভোর্স আর আজ এই ধরনের ঘটনা একেবারেই ঘটা উচিত ছিল না। সবটাই সঞ্জানে করার পর তাদের হঠাৎ চেতনা ফিরে আসে যে যে কাজ করা হলো সেটা ভুল।
আরও পড়ুনঃ জামাই আদরে মিলল থাপ্পড়! মাথা থেকে ক্রিমিনাল কেস সরাতে সোজা গিনিদের বাড়িতে এসে হাজির রূপ!
যদিও এবার শোনা যাচ্ছে নিম ফুলের মধুতে আগামী দিনে বিরাট চমক আসতে চলেছে। বাবুউউর মায়ের পিলে চমকে দিয়ে পর্ণা এবার বাবুউউর সন্তানের মা হতে চলেছে। আর এই সন্তানের আগমনের ফলেই সম্পর্ক আমূল বদলে যাবে পর্ণা এবং সৃজনের। কি হবে আগামীতেই সেটাই এখন দেখার।
View this post on Instagram
