বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় যে ধারাবাহিকটি দারুন রকমের আলোড়ন সৃষ্টি করেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই ধারাবাহিক রকম জনপ্রিয়তা অর্জন করেছে। একটা সময় বন্ধের গুঞ্জনে জেরবার হওয়া এই ধারাবাহিক এখন স্লট লিড করছে। ঘুরে দাঁড়ানো বোধহয় একেই বলে।
উল্লেখ্য, এই ধারাবাহিকের গল্প এখন দারুন রকম ভাবে জমাটি। বলা যায়, বাঙালি দর্শকরা চোখ সরাতে পারছেন না এই ধারাবাহিকটি থেকে। আসলে এখন এতটাই জমাট বেঁধেছে এই ধারাবাহিকের গল্প যে দর্শকরা মুগ্ধ হয়ে গেছেন এই ধারাবাহিকটি দেখে।
এই ধারাবাহিক থেকে চোখ সরাতে পারছেন না দর্শকরা। বলা যায় ভীষণ রকম ভাবে রোমাঞ্চকর পরিস্থিতিতে রয়েছে এখন এই ধারাবাহিকের গল্প। মেঘ ময়ূরী সৌরনীল রূপ গিনি সবার গল্প যেন এক সুতোয় গাঁথা রয়েছে। একটা সুতো ধরে টান দিলে আলোড়ন সৃষ্টি হচ্ছে সব কটা চরিত্রে। এই ধারাবাহিকের মূল ভিলেন ময়ূরী। সবকটা চরিত্রকেই নিয়ন্ত্রণ করছে সে।
মেঘের মধ্যে সৌরনীলের বিচ্ছেদ। গিনির সঙ্গে রূপের বিয়ে। সবকিছুই হয়েছে ময়ূরীর ছলচাতুরিতেই। কিন্তু ধরা পড়ে যাওয়ার প্রবল ভয় তার। এই যেমন সাম্প্রতিক সময়ে মেঘ এবং জিষ্ণুর বন্ধুত্বের সম্পর্ককে নিয়ে রসালো খবর সে নিজের বন্ধুকে দিয়ে ছাপিয়েছিল খবরের কাগজের পাতায়। তার এই নোংরা কর্মকাণ্ড ধরে ফেলেছে তার বাবা। এবার দেখার কি শাস্তি পায় সে।
অন্যদিকে আবার ইচ্ছাকৃতভাবে রূপের সমস্ত সত্যি জানার পরেও গিনিকে মিথ্যে কথা বলে সে রূপ ও গিনির বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু মেঘ উৎকন্ঠায় রয়েছে গিনিকে নিয়ে। সে নিজের চিন্তার কথা বলে তার বাবাকে। সেই সময় সেখানে উপস্থিত হয় ময়ূরী। সে সবটা শুনে ফেলে। এরপরই ভয় পেয়ে গিয়ে সে রূপকে সাবধান করতে ফোন করে।
View this post on Instagram
