Food Recipe

বাইরে বৃষ্টি আর সন্ধ্যেবেলা হাতে চায়ের পেয়ালার সঙ্গে যদি থাকে এই স্ন্যাক্স তাহলেই দিলখুশ! বানিয়ে ফেলুন ফিস ক্রোকেট

সামনেই পুজো। ইতিমধ্যেই আকাশ-বাতাস জুড়ে পুজোর গন্ধ। পুজোর আমেজ, পুজোর হাওয়া, আর তারই মাঝে মাঝে কখন‌ও ঝিরিঝিরি বা কখনও ঝমঝম করে নামছে বৃষ্টি। আর বৃষ্টিমুখর দিনে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে যদি মুখরোচক কিছু থাকে তাহলে তো কথাই নেই। আর ভাজাভুজি প্রিয় বাঙালির এই খাবার নিঃসন্দেহে মনে ধরবে। বাড়িতে যদি থাকে এই উপকরণগুলো তাহলে বানিয়ে ফেলুন ফিশ ক্রোকেট। দেখুন রেসিপি

উপকরণ –

রুই বা কাতলা মাছের টুকরো চার থেকে পাঁচটি
পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ
টমেটো পিউরি এক টেবিল চামচ
রসুন বাটা তিন টেবিল চামচ
আদা বাটা এক চা-চামচ
গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী
তিনটি আলু সেদ্ধ
নুন স্বাদমতো
মিষ্টির স্বাদমতো
লঙ্কা কুচি স্বাদমতো
লঙ্কাগুঁড়ো স্বাদমতো
ব্রেডক্রাম পরিমাণমতো
ডিম দুটো
সাদা তেল পরিমাণমতো

রন্ধন প্রণালী – প্রথমে মাছের পিস গুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বড় কাঁটা গুলো যতটা সম্ভব ছাড়িয়ে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিন। তারপর গরম তেলে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো পিউরি, রসুন বাটা, লঙ্কা কুচি, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষুন।

এরপর সেদ্ধ করে রাখা আলু এবং মাছ দিয়ে দিতে হবে। এবার বেশ ভালো করে পুর বানিয়ে নিতে হবে। তারপর নিজের ইচ্ছেমতো শেপে গড়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম লাগিয়ে ডুবো সাদা তেলে ভেজে নিলেই তৈরি ফিস ক্রোকেট (Fish Croquette)। আজকে বৃষ্টির দিনে বানিয়ে ফেলুন এই খাবার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন