Bangla Serial

বাবা-মায়ের সামনেই রুচিরাকে ‘বাজারে মেয়ে’ বলে ধ্যাষ্ঠামো জেঠুর! অপমানের জবাব কি ফিরিয়ে দেবে পর্ণা?

এই মুহূর্তে জমে উঠেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu) । এই ধারাবাহিকটির টানটান গল্প, উত্তেজনামূলক সব পর্ব ধারাবাহিকটি দেখার জন্য দর্শকের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। টিআরপি তালিকাতেও কিন্তু ধারাবাহিকভাবেই বেশ ভালই ফল করে চলেছে ধারাবাহিক নিম ফুলের মধু।

সাম্প্রতিক সময়ে দর্শকদের অন্যতম হট ফেভারিট ধারাবাহিক হয়ে উঠেছে এটি। প্রত্যেকটা পর্বই ভীষণ জমাটি। এই ধারাবাহিকের গল্প একেবারে ঢিমে তালে চলে না। বরং দুর্নিবার গতিতে ছুটে চলেছে। সেই জন্যই এই ধারাবাহিক দেখার প্রতি দর্শকদের এতটা আকর্ষণ এতটা উত্তেজনা, উদ্দীপনা।

এই ধারাবাহিকের নায়িকা পর্ণা এবং নায়ক সৃজন। পর্ণা ভীষণ রকম বলিষ্ঠ চরিত্র। নায়িকা সুলভ কোন‌ও ঘ্যানঘ্যানে স্বভাব, কান্নাকাটি তার মধ্যে একেবারেই নেই। সে ভীষণ রকম ভাবে শক্ত মনের একজন মেয়ে এবং তুমুল সাহসী। সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। শ্বশুরবাড়ির অচলায়তনকে সে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

যদিও তার স্বামী সৃজন এবং তার শাশুড়ি কৃষ্ণার মন সে কোন কিছুর বিনিময়েই পায় না। সৃজন মুখে পর্ণাকে ভালোবাসার কথা বললেও সে ভীষণভাবে মায়ের আঁচল ধরা। মা যা বলে সেটাই সে করে। আর যার ফলে দর্শকদের কাছে মেরুদণ্ডহীন, অপদার্থ তকমা পেয়েছে সে। এই যেমন পর্ণার দেওর চয়ন পর্ণার বন্ধু রুচিরার সঙ্গে প্রেম করছে। আর সেটা কিছুতেই মেনে নিতে পারেনি সৃজন। সে সোচ্চার হয়েছে। হাটে হাড়ি ভেঙেছে। এই প্রেমের পিছনে পর্ণা ইন্ধন জুগিয়েছে বলে সে অভিযোগ করেছে।

দত্ত বাড়িতে নাকি প্রেম করে বিয়ে নিষিদ্ধ। কিন্তু চয়ন এবং রুচিরা একে অপরকে সত্যিকারেই মন থেকে ভালোবাসে। তাদের ভালোবাসার কথা জানাজানি হতে চয়নের বাবা অর্থাৎ পর্ণার জ্যাঠা শ্বশুর রুচিরার বাবা-মাকে বাড়িতে ডাকেন। রুচিরার বাবা-মা এসে বলেন তারা তাদের মেয়েকে কোন কিছুতেই আটকান না। তারা অত্যন্ত আধুনিকমনস্ক। রুচিরা যাকে পছন্দ করবে যাকে ভালবাসবে তার সঙ্গেই তার বিয়ে দেবেন। আর এই কথা শুনে পর্ণার জ্যাঠা শ্বশুর ধ্যাষ্টামো করে বলেন, আর তাই মেয়েকে বাজারে নামিয়ে দিয়েছেন ছেলে খোঁজার জন্য! এই কথা শুনে চমকে ওঠে দত্ত পরিবারের সবাই। কিভাবে এই অপমানের জবাব দেবে পর্ণা?

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।