বাংলা টেলিভিশনের পর্দায় এখন যে ধারাবাহিক বাঙালি দর্শকদের রীতিমতো টেলিভিশনের সামনে বসে থাকতে বাধ্য করছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। দারুণ রকম জনপ্রিয় হয়ে উঠেছে এখন এই ধারাবাহিকটি। বাঙালি দর্শক এখন এই ধারাবাহিকের প্রতি এতটাই আকর্ষণ বোধ করছে যে অন্য সমস্ত ধারাবাহিকগুলি আর ততটা পাত্তা পাচ্ছে না।
এই বাংলা ধারাবাহিকের পর্বগুলি এখন এতটাই উত্তেজনায় পরিপূর্ণ যে টিআরপি তালিকায় ইচ্ছে পুতুলের যে কোনদিন ব্যাপক রকম ভাবে উত্তরণ হতে পারে। যে ধারাবাহিকটি একটা সময় বন্ধ হয়ে যাবে এইরকম আশঙ্কা তৈরি হয়েছিল সেই ধারাবাহিকটিই এখন টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে।
দীর্ঘদিন ধরে দর্শকদের আকর্ষণ তৈরি হয়েছিল এই ধারাবাহিকের সাম্প্রতিক গল্পকে ঘিরে। আর অবশেষে সেই গল্পের দারুন রকম ভাবে যবনিকা পতন হয়েছে। দর্শকরা এই পর্বটি দেখার জন্য দীর্ঘদিন ধরে উৎসুক ছিলেন। আর অবশেষে সেই পর্বের দেখা মিলল। অত্যাচারী রূপকে শাস্তি দিতে সক্ষম হল মেঘ।
মেঘের বারণ সত্ত্বেও ময়ূরীর কথাকে বিশ্বাস করে রূপকে অন্ধের মতো ভালবেসে বিয়ে করেছিল গিনি। চরম অপদস্থ হতে হয়েছিল মেঘকে। কিন্তু গিনির বিয়ের পর থেকেই মেঘ গিনিকে দেখে বুঝতে পারে যে সে ভালো নেই রূপের হাতে অত্যাচারিত হচ্ছে। আর তাই ননদকে বাঁচানোর জন্য নিজের প্রাণের তোয়াক্কা না করেই সে ছুটে যায় রূপেদের বাড়ি। সেখানে গিয়ে সে উদ্ধার করে গিনিকে।
যদিও রূপ এবং গিনির বিয়ে দেওয়ার মাস্টার মাইন্ড ছিল ময়ূরী। এমনকি রূপের সঙ্গে নাম জড়িয়ে মেঘকে বদনামও করেছিল সেই। রূপেদের বাড়িতে পুলিশ এসেছে সবাই সব জেনে গেছে মায়ের মুখে সবটা জানতে পেরে ভয়ে কাঁটা হয়ে যায় ময়ূরী। কিন্তু সঙ্গে সঙ্গেই নতুন প্ল্যান ছকতে থাকে সে। কারণ সৌরনীলকে সে বিয়ে করবেই। আর তাই এবার সে মোক্ষম অস্ত্র প্রয়োগ করবে বলে সিদ্ধান্ত নেয়। কি সেই অস্ত্র? যেখানে ময়ূরীকে মেঘ ভেবে ঘনিষ্ঠ হয়েছিল মদের নেশায় আচ্ছন্ন সৌরনীল। আর এবার এই ভিডিওই এই জনসমক্ষে এনে সৌরনীলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে ময়ূরী।
