জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘মেঘের’ ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তিতিক্ষা দাসকে। সুন্দরী এই অভিনেত্রীকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় দর্শকমহলের। ধারাবাহিক এগোতে থাকলে ক্রমে ‘ইচ্ছে পুতুলের’ মেঘ মন জয় করে নেন সকলের।
সদ্য শেষ হয়েছে ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ফলে এসব মনখারাপ সকলের। ‘ইচ্ছে পুতুলের’ মেঘ ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহের কমতি নেই অনুরাগীদের। তার ব্যক্তিগত জীবনের তথ্য খুঁজতে ইন্টারনেটে আড়ি পেতেছেন অনুরাগীরা। কিন্তু অনেকেই জানেন না অভিনেত্রী তিতিক্ষা দাসের বাস্তব পরিচয় কি? বাস্তব জীবনে অভিনেত্রীর মনের মানুষ কে? সকলের প্রিয় ‘মেঘের’ বিষয়ে নানান নজানা তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
২০০৩ সালের ১২ জুন পশ্চিমবঙ্গের দত্তপুকুরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী তিতিক্ষা দাস। বাড়িতে ও বন্ধুমহলে অভিনেত্রীর আদুরে ডাকনাম তিতলি। অর্থাৎ বর্তমানে অভিনেত্রীর বয়স ২১ বছর। অভিনয়ের আগে মডেল হিসেবে কাজ করেছেন তিতিক্ষা। বর্তমানে জি বাংলার অভিনেত্রী হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।
আরও পড়ুন- বাংলা টেলিভিশনে নামকরা চ্যানেলে আসছে ছয়টি নতুন সিরিয়াল! খুশি হবেন সকলেই
অভিনেত্রী তিতিক্ষা খেতে ভালোবাসেন। তার প্রিয় মায়ের হাতের রান্না। এছাড়া সাজগোজ করতে আর ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। বাংলা ছবির প্রতি তাঁর আকর্ষণ রয়েছে। প্রিয় অভিনেতা দেব ও প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। নীল ও কালো রং পছন্দ করেন মেঘ। বর্তমানে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তিতিক্ষা দাস।
View this post on Instagram
জি বাংলার ধারাবাহিকের এক একটি এপিসোড করতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা নেন তিতিক্ষা। ইতোমধ্যে তার সম্পত্তির পরিমাণ ছুঁয়েছে প্রায় ৫০ লক্ষ টাকায়। শোনা যাচ্ছে আপাতত কারো সঙ্গে প্রেম করছেন না তিতিক্ষা। তবে আগামী দিনে মনের মানুষের খোঁজ পেলে তিনি নিশ্চয়ই জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। ‘ইচ্ছে পুতুল’ শেষ হতে কবে আবার নতুন করে কামব্যাক করবেন তিনি? আপাতত সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী তিতিক্ষা।
