বাংলা টেলিভিশনের পর্দায় যে শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক অভিনেতা-অভিনেত্রীরাই কামাল করছেন তা কিন্তু একেবারেই নয়। ছোট্ট বয়সেই তুখোর অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা ধারাবাহিকের অনেক খুদে খুদে সদস্যরা। জি বাংলার (Zee Bangla ) জনপ্রিয় মিঠাই (Mithai) ধারাবাহিক শেষ হয়ে গেলেও মনে থেকে গেছে সিড-মিঠাইয়ের দুই ছোট ছোট ছেলে মেয়ে। মিঠাই ধারাবাহিকের শেষের দিকে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এই দুই চরিত্র। এই দুই খুদে অভিনেতা-অভিনেত্রীর দারুণ দুষ্টু মিষ্টি অভিব্যক্তি, এবং অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
উল্লেখ্য, মিঠাই-সিদ্ধার্থর ছেলে শাক্যর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী। আর মেয়ে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিলেন শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালি। মিঠাই অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডুর ব্যবহার থেকে শুরু করে মুখের সঙ্গে ভীষণ মিল ছিল অনুমেঘার। আর তাই সবাই বলতেন এ তো একেবারে মায়ের মেয়ে হয়েছে।
মিঠাই ধারাবাহিক শেষের বেশ আগে আগে জানা যায় বাংলার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ নামক একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন সৌমীতৃষা কুন্ডু। বলাই বাহুল্য অভিনেত্রীর এই সাফল্যে দারুণ খুশিও হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। এই ডিসেম্বরে সিনেমার মুক্তি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলার। মায়ের পথ অনুসরণ করছে মেয়েও। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অনুমেঘা অভিনীত সিনেমার ট্রেলার।
উল্লেখ্য, তপন সিংহ পরবর্তী সুমন ঘোষের হাত ধরে আসছে ইতিহাস সৃষ্টি করা সিনেমা কাবুলিওয়ালা। এই শীতেই মুক্তি পাবে নতুন কাবুলিওয়ালা। ১৯৬৫ সালের প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজাচ্ছেন এই ছবির পরিচালক সুমন ঘোষ। জানা গেছে, মূল কাহিনিকে অবলম্বন করেই এগোচ্ছেন পরিচালক। আর এই ছবিতে কাবুলিওয়ালা হিসেবে দেখা যাবে জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। কাবুলিওয়ালার মিনি হয়েছে সবার প্রিয় অনুমেঘা কাহালি।
তপন সিংহ পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস আর ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। আর এবার সেই জুতোতেই পা গলিয়েছে অনুমেঘা। আর প্রথম ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই মা মিঠাইকে হারিয়ে মন জিতে নিয়েছে মেয়ে মিষ্টি।
সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, ‘সৌমি এর ফ্যান হয়েও কেন জানি আমার প্রধান এর চেয়ে কাবুলিওয়ালা এর ট্রেইলার টা বেশি মনে ধরলো, এবার বড়দিনে মিষ্টি আর তার মিষ্টিমা একসাথে বড় পর্দায়।’
