জি বাংলা (Zee Bangla ) এবং স্টার জলসায় (Star Jalsha ) এই মুহূর্তে জমে উঠেছে বিভিন্ন সব ধারাবাহিক। জি বাংলায় এই মুহূর্তে আসর কাঁপাচ্ছে ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)। অন্যদিকে স্টার জলসা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। যদিও এই মুহূর্তে কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছে এই ধারাবাহিকটির। টিআরপিতে পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি।
টেলিভিশনের পর্দায় নায়ক-নায়িকাদের পাশাপাশি খলনায়ক-খলনায়িকারও সমানভাবে উজ্জ্বল। তবে এমন কিছু কিছু খলনায়ক-খলনায়িকা থাকেন যারা মাত্রাতিরিক্ত জনপ্রিয়তা অর্জন করে নেন খুব অল্প সময়ের মধ্যে। বাংলা টেলিভিশনের দুনিয়ায় শুধুমাত্র নায়ক নায়িকারা রাজত্ব এমনটা একেবারেই বলা যায় না। ধারাবাহিকে খলনায়ক বা খলনায়িকা যদি না থাকে তাহলে যেন আসর জমে না। অনেক সময় তো নায়ক নায়িকার থেকে আবার খলনায়ক-খলনায়িকারা বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তাদের নিয়ে চর্চা হয় বহুগুণ বেশি।

অভিনয় দুনিয়ায় এই কথাটা এক কথায় স্বীকার করে নেওয়া হয় যে পজিটিভ চরিত্রের থেকে নেগেটিভ চরিত্রে অভিনয় করা কিন্তু বেশ কঠিন কাজ। কারণ একটা মানুষকে নিজের ব্যক্তিগত জীবনের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে এই অভিনয় করতে হয়। আর তাদের অভিনয় দেখে দর্শকরা যদি তাদের মন প্রাণ ভরে গালাগালি দেন, মারতে আসেন সেখানেই তাদের অভিনয়ের সাফল্য, অভিনয়ের মুক্তি।
সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের দুনিয়ায় এমন দুই খলনায়িকাকে আমরা পেয়েছি যারা নিজেদের প্রেমকে হাতিয়ে নেওয়ার জন্য নিজেদের সবথেকে কাছের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। অবশ্যই বুঝতে পারছেন কাদের কথা বলছি। একজন হলেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা। অন্যজন ইচ্ছে পুতুল ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী। মিশকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত। আর ময়ূরীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।

আরও পড়ুনঃ মেঘ-জিষ্ণু রায়চকে অনুষ্ঠানের নামে ফষ্টিনষ্টি করতে যাচ্ছে! ফের ময়ূরীর ফাঁদে সৌরনীল!
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকা নিজের বেস্ট ফ্রেন্ড সূর্যকে ভালোবাসে আর তাই সূর্যকে পাওয়ার জন্য সে যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত। আর ইচ্ছে পুতুলে নায়িকা মেঘের দিদি হচ্ছে ময়ূরী। আপন মায়ের পেটের বোনের সঙ্গে সে এমন ব্যবহার করে যা কোন শত্রুও কারর সঙ্গে করতে পারে না। তাদের দুজনের শয়তানি দেখলে অবাক হতে হয়। তবে বলাই বাহুল্য অভিনয়ের ক্ষেত্রে কিন্তু দুজনেই দুজনকে সমান টক্কর দিচ্ছেন। তা মিশকা না ময়ূরী আপনার পছন্দ কাকে?
