জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিক অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই ধারাবাহিকের গল্পে এখন দেখা যাচ্ছে একের পর এক চমক। কুম্ভ মেলা থেকে শুরু করে দোল আর এখন তর্ক বিতর্কের প্রতিযোগিতা, সবটা নিয়েই জমজমাট হয়ে এই সিরিয়াল।
এই সিরিয়ালের গল্প প্রথম থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে রায়ান ও পারুল। কিন্তু, কিছু ক্ষেত্রে আবার এক জোট হতেও পিছুপা হয়নি গল্পের নায়ক-নায়িকা। বর্তমানে এই ধারাবাহিককে দেখা যাচ্ছে, রায়ানের কলেজের সঙ্গে চলছে অন্য কলেজের নানান ধরনের প্রতিযোগিতা।

আর এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই তিনটি পুরস্কার রয়েছে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির দখলে। কিন্তু, বাকি আরও এক মোক্ষম খেলা। আর এই প্রতিযোগিতাতে জিততেই ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি নিয়েছে বিরাট পদক্ষেপ। ফিরিয়ে এনেছে চলে যাওয়া প্রাক্তন ছাত্রীকে।
আরও পড়ুনঃ রুদ্রকে ধরতে আটঘাঁট বেঁধেছে রায়চৌধুরী পরিবার! গু’লিবিদ্ধ রোহিতকে নিয়েই চলছে ফুলকির লড়াই! কী হতে চলেছে আগামী পর্ব?
প্রাথমিকভাবে কলেজের সকলেই জানত দুই ইউনিভার্সিটির মধ্যে ডিবেটের প্রতিযোগীতায় নাম রয়েছে রায়ানের। তবে, নাম ঘোষণার সময় দেখা যায় অবাক করা কান্ড। এই প্রতিযোগিতায় রায়ান নয় বরং ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে লড়াই করবে পারুল।
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আজকের সমাজে নারীদের সুরক্ষার ভার কি নারীদের হাতেই থাকা উচিত? বিচারকদের এই প্রশ্নের উত্তরে ফিউচার ইউনিভার্সিটির প্রতিযোগী নিজের মতন করে উত্তর দিলেও পারুলের উত্তরে এখানে অবাক হয়ে যায় বিচারকেরা। তবে, কি দীর্ঘ সাত বছরের পর এই প্রথম বিতর্কের এই প্রতিযোগিতায় ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির ঘরে ট্রফি আসতে চলেছে পারুলের হাত ধরে?
