Bangla SerialEntertainmentTollywood

ছদ্মবেশী ফুলকিকে ধরে ফেলল রুদ্র! তবে কি রুদ্রর হাতেই লেখা ফুলকির মৃ’ত্যু? কি হতে চলেছে ফুলকি’র আগামী পর্বে?

ফুলকি ধারাবাহিকে চলছে রুদ্ধশ্বাস পর্ব। বিগত বিষ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রায়চৌধুরী পরিবারের সঙ্গে রুদ্রর লড়াই। প্রাথমিকভাবে লাবু এবং ফুলকি রুদ্রকে আটকে রেখে তার ভেতর থেকে সত্যি কথা বার করার ব্যবস্থা করলেও পরবর্তীকালে এই বিষয়টিকে ঘিরেই বড় মাপের ঝামেলার সৃষ্টি হয় ধারাবাহিকের গল্প।

বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে চারিদিকে চলছে দোল উৎসব। চারিদিকে চলছে রং-এর খেলা। আর এর মাঝে রীতিমত পালিয়ে পালিয়ে রুদ্রর হাত থেকে বাঁচার চেষ্টা করছে রায় চৌধুরী পরিবার। রুদ্রর এখন একটাই উদ্দেশ্য রায়চৌধুরী বাড়ির কোন সদস্যকে দেখলেই তাকে সেখানেই মেরে ফেলা

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এই মুহূর্তে রুদ্রকে দেখা যাচ্ছে নিজের এলাকার জনসাধারণের সঙ্গে দোল উৎসব পালন করছেন। রুদ্র সাধারন মানুষদের কাছে অভিনয় করে তাঁদের সহানুভূতি আদায় করছেন। কিন্তু অন্যদিকে লোক লাগিয়ে সোচ খোঁজার মতো খোঁজে যাচ্ছে রায়চৌধুরী পরিবারকে।

আরও পড়ুনঃ ব্রাইট মাইন্ডসে ফিরে এল পারুল! ইন্টার কলেজ প্রতিযোগিতায় জয়ের মাধ্যমেই কি ইউনিভার্সিটিতে নিজের জায়গা করে নেবে সে? ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স

এদিকে বড় মার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে রুদ্রর আসল চরিত্র। ইতিমধ্যে রীতিমতো বড় মাকে বাঁচাতে গিয়ে রুদ্র গুলিতে আহত হয়েছে রোহিত। মনে মনে বড়মা ভাবছে সে এতদিন রোহিত ফুলকিদের ভুল বুঝে এসেছে।

এই ধারাবাহিকের আগাম পর্বে দেখা যাবে, ফুলকিরা এখন যে হোটেলে আশ্রয় নিয়েছি সেখান থেকে পালাবার জন্য রং মেখে ছদ্মবেশ ধরেছে ফুলকি। এদিকে রং খেলার জায়গায় রুদ্র তার লোক কে বলছে যেখানেই রায়চৌধুরী পরিবারের লোককে দেখতে পাবো সেখানেই যেন শেষ করে দেওয়া হয়। এমন সময় রুদ্র এবং ফুলকি মুখোমুখি হয়ে যায়। রুদ্র ফুলকির গলার হার দেখে চিনতে পারে যে ওটাই ফুলকি। তবে কি ফুলকির নিয়তিতে রুদ্র হাতে মৃত্যু লেখা রয়েছে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন