বক্সিং নিয়ে শুরু হয়েছিল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের গল্প। তবে সময়ের সাথে সাথে গল্পে এসেছে নতুন মোড়। আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্রত্যেকটি প্লট। রহস্য, রোমাঞ্চ, প্রতিহিংসা এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে ফুলকি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ ভালো একটা জায়গা দখল করেছে এই মেগা।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা ফুলকি তার ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় সে ঈশিতার মুখোশ সবার সামনে খুলে দিয়েছে। এবার পালা রুদ্রর। এর মাঝেই ফের সাভাবিক জীবনে পা রাখলো রোহিত। আবার আগের মতন সম্মান ফিরে পাচ্ছে সে। তবে এটা যে ক্ষণস্থায়ী সেটা বুঝতে পারেনি ফুলকি।
ফুলকি আজকের পর্ব ২৪ মে (Phulki Today Episode 24)
রোহিতকে দেখে ভীষণ খুশি ফুলকি
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুষ্ঠানে গিয়ে ফুলকি যখন দেখে সবাই স্যারকে নিয়ে মাতামাতি করছে তার সাথে সেলফি তুলতে চাইছে তার অটোগ্রাফ নিচ্ছে তখন খুব খুশি হয়ে যায় ফুলকি। কারণ সে সবসময় তার স্যারকে এভাবেই দেখতে চেয়েছে। এরপর শুরু হয় অনুষ্ঠান। প্রথমে স্কুলের ছাত্রীরা মিলে নৃত্য প্রদর্শন করে আর তারপর ফুলকি ধানসিঁড়ি প্রত্যেকে নাচ করে আর লাবু গান গায়।
অপমানিত হয়ে চলে গেল রোহিত
এরপর সেই অনুষ্ঠানে চলে আসে ওই স্কুলের আরো এক অতিথি আর তিনি একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। কিন্তু তিনি রোহিতকে দেখা মাত্রই আর স্টেজে উঠতে চান না। তার মতে যে খেলোয়াড় নিষিদ্ধ ওষুধ খেয়ে দেশের মুখ ডোবায় তার সাথে একই মঞ্চে বসতে পারবে না সে। এসব শুনে সেখান থেকে চলে যায় রোহিত এবং অসুস্থ হয়ে পড়ে রোহিতের মা। ফুলকি সেই বিখ্যাত খেলোয়াড়কে মুখের ওপর বলে, সে যেটা করলো সেটা মোটেই খেলোয়াড় সুলভ আচরণ নয়।
রোহিতকে নির্দোষ প্রমাণ করার প্রতিজ্ঞা করলো ফুলকি
এরপর সবাই বাড়ি ফিরতেই রোহিতের মা অরুণা ফুলকিকে বলে, সে তো ছন্দক মজুমদারকে নির্দোষ প্রমাণ করলো। ফুলকি পারবে না একইভাবে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে? ফুলকি কথা দেয়, এইবার সে দিল্লি যাবে আর তার স্যারকে গোটা সমাজের সামনে নির্দোষ প্রমাণ করে তবেই শান্তিতে নিঃশ্বাস নেবে। আর এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় রুদ্র। কারণ রোহিতকে ফাঁসানোর পেছনে রুদ্ররই হাত ছিল।
