এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় জমে উঠেছে কথা (Kotha)। বর্তমানে স্টার জলসা চ্যানেলের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এই কথা। ধারাবাহিকপ্রেমি দর্শকরা জেনে থাকবেন, গত সপ্তাহে বহুদিন পর টিআরপি তালিকায় টিআরপি টপারের জায়গা দখল করেছিল এই ধারাবাহিক। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।
এই মুহূর্তে এই ধারাবাহিকের নায়ক নায়িকার রসায়ন দর্শকদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। একেবারে দুই রকমের দুই মানসিকতা সম্পন্ন দুটি মানুষের মনের মিল হওয়া সহজ বিষয় নয়। আর একটু একটু করে সেটাই ঘটছে ধারাবাহিকের পর্দায়। এভি এবং মিস গোবর দেবী এই দুজনের একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা দেখার জন্যই দর্শকরা প্রত্যেকদিন টেলিভিশনের সামনে ভিড় জমাচ্ছেন।
কিন্তু এর মাঝেই শোনা গেল এক দুঃসংবাদ। এর আগেও ধারাবাহিকের প্রধান নায়িকার ধারাবাহিক ছেড়ে দেওয়ার নিদর্শন বহুবার পেয়েছেন দর্শকম মহল। তাই এক্ষেত্রে এই সংবাদটি দর্শকদের মনে বেশ ভয়ের সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন ধারাবাহিকের প্রধান অভিনেত্রী! যেটা শোনার পর থেকেই মন খারাপ দর্শক মহলের।
কথা ধারাবাহিকটি ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী
কথা ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন ওই ধারাবাহিকে প্রধান অভিনেত্রী কথার অর্থাৎ কথাকলির মামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়সী সামন্তকে। সেই সময় ধারাবাহিকের প্রত্যেকটি পর্বেই তার দেখা মিলতো। কিন্তু সময়ের সাথে সাথে তার উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে কমতে থাকে। বিশেষ করে নায়িকার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তাদের প্রায় দেখা যায় না বললেই চলে। বর্তমানে পাকাপাকিভাবে অনুপস্থিত এই চরিত্র।
আরো পড়ুন: সবার সামনে অপমানিত হলো রোহিত! ছেলের অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লো অরুণা! এই অপমানের যোগ্য জবাব দিলো ফুলকি!
তবে কি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী? নাকি অন্য কোন কারণে তাকে দেখা যাচ্ছে না এর উত্তর জানতে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রী শ্রেয়সী সামন্তর সঙ্গে যোগাযোগ করা হয়।

সেখানেই তিনি জানান, তার উপস্থিতি কম হয়ে যাওয়ায় তিনি আকাশ আটের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্বয়ংসিদ্ধায় নায়কের মায়ের চরিত্রে অভিনয়ে যোগ দেন। বর্তমানে আকাশ ৮ চ্যানেলের এই ধারাবাহিকে তাকে প্রত্যেকদিন দেখতে পাওয়া যায়। যেহেতু তার চরিত্রটি এখানে বেশ প্রধান একটি চরিত্র এবং তাকে প্রত্যেকদিন শুটিংয়ে আসতে হয় তাই স্টার জলসার কথা ধারাবাহিককে সময় দেওয়া তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না।
