বাংলা ধারাবাহিকপ্রেমীদের ঘরের মেয়ে পর্ণা, শিমুল জগদ্ধাত্রীরা। প্রতিদিন সন্ধ্যা হলেই বাড়ির সদস্য সংখ্যা ও সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। মা-কাকীমা-জেঠিমাদের প্ৰিয় পাত্রীর জীবনে ঘটমান সমস্যা হয়ে ওঠে নিজেদের বাড়ির সমস্যা। সপ্তাহে একটানা সাতদিন তাদের দেখা মেলে টিভির পর্দায়। এর জন্য তাদের হাড়ভাঙা খাটুনি খাটতে হয় বৈকি! তবে এত খেটে পারিশ্রমিক কত পান বাংলা ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা?
বাংলা ধারাবাহিকের নায়িকাদের পারিশ্রমিক কত?
পল্লবী শর্মা (Pallavi Sharma) – পল্লবীর প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’। প্রথম ধারাবাহিক চলাকালীন তাঁর মাসিক বেতন ছিল মাসিক কুড়ি হাজার টাকা। দ্বিতীয় ধারাবাহিকে পরিশ্রমিকের অঙ্ক অনেকটা বেড়েছে এক ধাক্কায়। বর্তমানে তাঁর মাসিক বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা।
শোলাঙ্কি রায় (Solanki Roy) – টেলিদুনিয়ার নায়িকাদের মধ্যে এই মুহূর্তে অন্যতম সর্বাধিক পেইড অভিনেত্রী শোলাঙ্কি। অভিনেত্রীর শেষ ধারাবাহিক ‘গাঁটছড়া’য় তাঁর বেতন ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা।
তৃনা সাহা (Trina Saha)-সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপক নায়িকাদের তালিকায় রয়েছে তৃনা সাহাও। সদ্য শেষ হয়েছে তাঁর অভিনীত লাভ বিয়ে আজকাল। একসময়ে তৃনার পারিশ্রমিক ছিল নাগালের মধ্যে। তবে বর্তমানে খড়কুটোর গগনচুম্বী সাফল্যের পর তৃনার পারিশ্রমিকও উর্দ্ধগগনে। এখন নাকি কয়েক লক্ষ টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী।
অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)- অভিনয় জীবনের শুরু হয়েছিল জি বাংলার জগদ্ধাত্রীর হাত ধরে। শুরুতে সত্তর হাজার টাকা মাসিক বেতনে কাজ করতেন অভিনেত্রী। বর্তমানে ধারাবাহিক বেঙ্গল টপার হওয়ার পর অভিনেত্রীর মাসিক বেতন ছাড়িয়েছে হাজারের অঙ্ক।
মানালি দে (Manali Dey)- এখনও ধারাবাহিকপ্রেমীদের কাছে তিনি মৌরি নামে পরিচিত। টেলিভিশন জগতের পরিচিত মুখ মানালি দে। ধারাবাহিক ও সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন। এই মুহূর্তে তাঁর দেখা মিলছে কার কাছে কই মনের কথায়। বর্তমানে তাঁর বেতন মাসিক ২ লক্ষ টাকা।
