তিনি স্টার কিড। কিন্তু আর পাঁচ জনের মতো নন। তিনি সাধারণ। ভীষণ সাধারণ। আমজনতার ভিড়ে মিশে যেতে পারেন। অহঙ্কার এখনও গ্রাস করেনি তাকে। তিনি এমন একজন স্টার কিড যিনি সবার ভালোবাসা আদায় করে নিয়েছিলেন খুব অল্প সময়ে নিজের ব্যবহারের জন্য। বুঝতেই পারছেন কার কথা বলছি। তিনি অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।
সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ডেবিউ ছবি “কেদারনাথ” এই সাড়া ফেলেছিলেন সারা। মা-বাবার মতোই অভিনয়কে পেশা করে নিতে চেয়েছিলেন। আর সেটাই করেছেন। সফল তার অভিনয় যাত্রা। কিন্তু জানেন কি অভিনয়ের পাশাপাশি সারা পড়াশোনাতেও তুখোড় ছিলেন।
বলিউড সুপারস্টার তথা পটৌডির নবাব সইফ আলী খান এবং তার প্রথম স্ত্রী অমৃতার মেয়ে হলো সারা আলি খান।অভিনয় জগতে আসার আগে সারা নিজের পড়াশুনা শেষ করেছেন। বিভিন্ন সময় সইফ আলি খানকে বলতে শোনা গেছে, তিনি চাননি তার মেয়ে অভিনয়ে আসুক। কারণ সারা পড়াশোনায় ভীষণই ভালো ছিলেন। সারা নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি ও পলিটিক্যাল সাইন্স নিয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছিলেন।
সারা নিজেও শুরুতে পড়াশোনা নিয়ে থাকতেই ভালবাসতেন। স্বপ্নের স্কুল অক্সফোর্ডে পড়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সেই তিনিই অক্সফোর্ডে পড়ার সুযোগ পাননি। চান্স পাননি অক্সফোর্ডে। সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। তার মাও ভেঙে পড়েছিলেন। কিন্তু এরপর অভিনেত্রী কলম্বিয়া ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ পান এবং তিনি নিজের মুখে জানিয়েছেন জীবনের সেরা তিনটি বছর তিনি কলম্বিয়ায় কাটিয়েছেন।
আরও পড়ুনঃ বটে হিপোক্রিট! দুদিন আগে মেঘকে তাড়িয়ে বেঁচে ছিল আর এখন তাকেই বাড়ি ফেরাতে মরিয়া!সৌরনীল-মীনাক্ষীকে কটাক্ষ করছেন নেটিজেনরা
একটি সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী বলেন কি হবে বা কেন হলনা সেটা না ভেবে যেটা হচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। নিজেকে বোঝা উচিত, নিজেকে সঙ্গ দেওয়া উচিত, নিজের সঙ্গে থাকা উচিত। কারণ সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ।
