Bangla Serial

বটে হিপোক্রিট! দুদিন আগে মেঘকে তাড়িয়ে বেঁচে ছিল আর এখন তাকেই বাড়ি ফেরাতে মরিয়া!সৌরনীল-মীনাক্ষীকে কটাক্ষ করছেন নেটিজেনরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি আলোড়ন সৃষ্টি করেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বাংলা টেলিভিশনপ্রেমীদের কাছে এখন এই ধারাবাহিকটি হট ফেভারিট একটি ধারাবাহিকে পরিনত হয়েছে। এই ধারাবাহিকের গল্প বিশেষভাবে আকর্ষণ করছে বাঙালিকে।

বলাই বাহুল্য, গল্পের মোচড়, রোমাঞ্চ এই ধারাবাহিককে বিশেষ করে জনপ্রিয়তা দিয়েছে। আসলে গল্প এক‌ই ধরণের হলে তার মধ্যে চমক না থাকলে তা একটি ধারাবাহিককে ক্রমশ‌ই নিম্নমুখী করে তোলে। আর সেই জন্যই গল্পে চমক থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই কারণেই বাংলা টেলিভিশনপ্রেমীরা এখন এই ধারাবাহিকের প্রেমে পড়েছেন।

বলাই বাহুল্য, মেঘ, ময়ূরী, সৌরনীলের ত্রিকোণ প্রেমের সম্পর্কই এই ধারাবাহিকের মূল পাথেয়। এই ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী। সেই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্রকে নিয়ন্ত্রণ করছে। মেঘ আর নীলের জীবনকে বিধ্বস্ত করে তুলেছে সে। শুধু কী তাই? মেঘ আর নীলের জীবনে সে এতটাই বিষ গুলেছিল যে তাদের দুজনের সম্পর্ক এখন ডিভোর্সের মুখে দাঁড়িয়ে।

তবে এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে দোষ ময়ূরীকে দেওয়া যায় না। একজন স্বামীর যদি নিজের স্ত্রীর উপরে ভরসা বিশ্বাস থাকে তাহলে এই ঘটনা কখনই ঘটতে পারে না। কথায় কথায় নিজের স্ত্রী মেঘকে সন্দেহ করা আর যে যখন যা বোঝাবে সেটাই বুঝে যাওয়া সৌরনীলের চরিত্রের বিশেষ গুণ। মেরুদণ্ডহীন সৌরনীলের বাড়ি ছেড়ে চলে যায় মেঘ। যখন তখন যেখানে সেখানে তাকে অপমান করত অপদস্থ করত নীল। আর যা সহ্য করা সম্ভব ছিল না মেঘের পক্ষে।

তবে একা সৌরনীল নয় সৌরনীলের মায়ের‌ও তীব্রভাবে অপছন্দ ছিল মেঘকে। আর তাই মেঘের কোন কাজকেই তিনি দুচোখে সহ্য করতে পারতেন না। অভিশাপ দেওয়া থেকে শুরু করে অপমান করা এমনকি মেঘের গায়ে পর্যন্ত হাত তুলেছেন তিনি। মেঘকে বাড়ি থেকে বের করে দিয়ে নীলের জীবন থেকে সরিয়ে দিয়ে ময়ূরীকে নিজের ছেলের বউ হিসেবে দেখার সাধ ছিল তার।‌ আর সেই লক্ষ্যপূরণেই এগোচ্ছিলেন তিনি।

কিন্তু হঠাৎ করেই সবার সামনে রূপ আর ময়ূরীর নোংরা চেহারা প্রকাশ পেতেই ৩৬০ ডিগ্রী পাল্টি খেয়েছে সবাই। এতদিন পর্যন্ত যারা ময়ূরীকে তাদের ছেলের উপযুক্ত বলে মনে করতেন তারাই এখন মেঘকে ফিরিয়ে আনতে চান। এই যেমন সৌরনীল।‌ এতদিন পর্যন্ত মেঘকে অপমান করার পর এবার সে ডিভোর্স আটকিয়ে মেঘকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়। আটকাতে চায় ডিভোর্স। আবার মানুষ চিনতে বিশেষভাবে সক্ষম মীনাক্ষী দেবী অর্থাৎ সৌরনীলের মা তো মেঘকে বরণ করার জন্য ডালা সাজিয়ে ফেলেছেন। আর এই পাল্টিবাজ মানুষকে দেখে রীতিমতো থ দর্শকরা। তারা বলছেন দুটোই হিপোক্রিট। শুধুমাত্র নিজেদের স্বার্থটুকু বোঝে। মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা এদের স্বভাব।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন