Bangla Serial

ফুলকি এ বাড়ির যোগ্য বউ, তুমি নও…” ফুলকির পাশে দাঁড়িয়ে শালিনীকে উচিত জবাব দিল জেঠিমনি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকটি বর্তমানে এমন চমক দেখাচ্ছে যে, টিআরপি (TRP) তালিকায় শীর্ষ আসন দখল করে নিয়েছে ‘ফুলকি’ (Phulki)। রোহিতকে বিয়ে করে আসার পর থেকে ফুলকিকে কখনোই পছন্দ করত না জেঠিমনি। শালিনীকেই মনে করত রোহিতের যোগ্য বউ। তবে এবার খেলা ঘুরে গেল। ফুলকির হয়ে শালিনীকে ধুয়ে দিল জেঠিমনি। ফুলকিকে রোহিতের যোগ্য বউ হিসেবে মেনে নিলেন তিনি।

ফুলকি ধারাবাহিকের পর্বে দেখা যায়, ঘরোয়া উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে রোহিতের পরিবার। অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করে নিচ্ছে পারমিতা। পারমিতার গান শুনে ভাবনা দেশে ডুবে গিয়েছে অংশুমান। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় লাবু ও রুদ্র। সকলের অনুরোধে লাবু গান গাইতে শুরু করলে রুদ্র কড়া দৃষ্টিতে লাবুকে শাসাতে থাকে।‌ ঠিক সেই সময় রণমূর্তি ধারণ করে রোহিত। ‌

রুদ্র লাবুর উপর অনেক অন্যায় করেছে। লাবুর গায়ে হাত তুলেছে। সে কথা এখন জেনে গিয়েছে ফুলকি ও রোহিত। ‌এতদিন ফুলকি সকলকে বোঝাতে চাইলে কেউ তার কথা মানতে চায়নি।

কিন্তু এবার রোহিত সবটা নিজের চোখে দেখেছে।
এই অনুষ্ঠানে সবার সামনেই রুদ্রর কলার ধরে
রোহিত বলতে থাকে, “তোর এত বড় সাহস তুই আমার দিদির গায়ে হাত তুলিস তাঁকে অপমান করিস?”

রুদ্রর মুখোশ সকলের সামনে খুলে পড়লে অবাক হয়ে যান জেঠিমনিও।‌ কিন্তু সেই সময় শালিনী এসে দাঁড়ায় সামনে আর বলে, ফুলকি “তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি সব বিষয়ে কথা বলো?” এরপর সে রোহিতের দিকে ফেরে আর বলে যে, গোটা ব্যাপারটা দুজনের ব্যক্তিগত বিবাহিত জীবনের ঘটনা। ‌ রোহিত তুমি ওদের মাঝে কথা বলো না! শালিনীর কথা শুনে
ক্ষিপ্ত হয়ে ওঠে রোহিত।

রোহিত তখন বলে, তুমি এবারের কেউ না হয়েও এত কথা বলছ কি করে! আমার স্ত্রী ফুলকি আমি ফুলকিকে বিয়ে করেছি। রোহিতের কথা শুনে শালিনীর অবাক হওয়ার অবস্থা কাটতে না কাটতেই, জেঠিমনি মুখ খোলে। জেঠিমণি তখন বলে, তোমায় এতদিন আমি ভাল ভাবতাম শালিনী। কিন্তু যে রুদ্র আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তুমি তার হয়ে কথা বলতে এসেছো!

আমি ফুলকিকে কোনদিনও মানতে পারিনি, কিন্তু এখন বুঝছি তুমি নও বরং ফুলকি-ই এবারই যোগ্য বউ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন