এই মুহূর্তে বাঙালি দর্শকদের মনে রাজত্ব করছে ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul) । জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের মনের পাশাপাশি টিআরপিতেও কিন্তু দারুণ ভাবে ঝড় তুলেছে। এই ধারাবাহিকের প্রত্যেকটা পর্বই এই মুহূর্তে তীব্র রকম উত্তেজনায় পরিপূর্ণ।
বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ধারাবাহিকে উত্তেজনার পারদ এমন ভাবে চড়েছে যে দর্শকরা এই ধারাবাহিকটি না দেখে থাকতে পারছেন না। আসলে ধারাবাহিকের গল্প তো এমনই হওয়া উচিত যেখানে থাকবে তুমুল উত্তেজনা। যে ধারাবাহিকটি দেখার জন্য আলাদা করে উত্তেজনা বোধ করবেন দর্শকরা। আর সেটাই এখন হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে।
বলাই বাহুল্য, ইচ্ছে পুতুল ধারাবাহিককে শুরুর দিকে জলসার পর্দায় একদা তুমুল জনপ্রিয় ‘ইচ্ছে নদী’র নকল বলে কটাক্ষ করা হতো। তবে এখন কিন্ত গল্প বদল করে দারুণ পারফরম্যান্স করছে এই ধারাবাহিকটি। জলসার পর্দায় তোমাদের রাণীকে হারিয়ে প্রত্যেক সপ্তাহে স্লট লিড করছে এই ধারাবাহিক। আর যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সৌরনীল নামক একজন ছেলের প্রেমে পড়েছে দুই বোন। কিন্তু সৌরনীলের সঙ্গে বিয়ে ঠিক হয় ময়ূরীর। তবে ছাদনা তলা পর্যন্ত পৌঁছেও সেই বিয়ে হয় নি। কারণ বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতার কথা জানতে পেরে তাকে বিয়ে না করে মেঘকেই বিয়ে করে নেয় সৌরনীল। আর সেই থেকেই মেঘের ওপরে রাগ ময়ূরীর। আর ঠিক সেই দিন থেকেই মেঘকে দূরে সরিয়ে নীলকে ফের নতুন করে পাওয়ার নেশায় মেতে ওঠে ময়ূরী।
একের পর এক ষড়যন্ত্র করে মেঘকে গাঙ্গুলী পরিবার থেকে দূর করে দেয় ময়ূরী। একই রকম ভাবে সন্দেহ বাতিক এবং মেরুদণ্ডহীন ছিল মেঘের স্বামী সৌরনীল। কথায় কথায় মেঘকে সন্দেহ করা আর যে যখন যা বোঝাবে সেটাই বুঝে যাওয়া সৌরনীলের চরিত্রের বিশেষ গুণ। আর সেই কারণেই সৌরনীলের বাড়ি ছেড়ে দেয় মেঘ। তাদের ডিভোর্স আসন্ন। কিন্তু সেই ডিভোর্স হওয়ার আগেই রূপ ও ময়ূরীর আসল চেহারা সবার সামনে চলে আসে।
আর ব্যাস সৌরনীল সহ পাল্টি খায় গোটা গাঙ্গুলী পরিবার। এতদিন পর্যন্ত যারা ময়ূরীকে তাদের ছেলের উপযুক্ত বলে মনে করতেন তারাই এখন মেঘকে ফিরিয়ে আনতে চান। এই যেমন সৌরনীল। এতদিন পর্যন্ত মেঘকে অপমান করার পর এবার সে ডিভোর্স আটকিয়ে মেঘকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়। আটকাতে চায় ডিভোর্স। বিভিন্ন রসালো কথায় মন গলাতে চায় মেঘের। যদিও নীলের কোনও কথা শুনতেই নারাজ মেঘ। কিন্তু ডিভোর্স আটকানোর জন্য নতুন ফন্দি আঁটছে এবার নীল! তবে কী নীলের ভালোবাসার সামনে ভাঙবে কী মেঘের মান-অভিমান? আবারও কি এক হবে নীল-মেঘ?
