বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের দুনিয়ায় আধ্যাত্মিক, ভক্তিমূলক ধারাবাহিকের দারুণ কদর। আর বাংলা টেলিভিশনে এই মুহূর্তে চলা জনপ্রিয় সমস্ত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জি বাংলার গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকটি। একটা সময় টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি রাজত্ব করলেও এখন অনেকটাই পিছিয়ে পড়েছে অলৌকিক ক্ষমতার মোড়কে মোরা এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিকে ঘিরে বন্ধের গুঞ্জনও শোনা যাচ্ছে।
সম্পূর্ণভাবে আধ্যাত্মিক এই ধারাবাহিকে দেখানো হয়েছে মা কালীর অংশ হল গৌরী এবং মহাদেবের অংশ হল ঈশান। আর গৌরী ও ঈশানের সহায় হচ্ছে ঘোমটা কালী। ঈশানদের পারিবারিক ঠাকুর। গৌরী-ঈশানকে সব রকম বিপদ-আপদ থেকে রক্ষা করে চলেছেন মা ঘোমটা কালী। অর্থাৎ মা কালীই হচ্ছেন ধারাবাহিকের আধার।
উল্লেখ্য, ইতিমধ্যেই এই ধারাবাহিকে দেখানো হয়েছে জন্ম নিয়েছে ঈশান-গৌরীর কন্যা তারা। যেখানে দেখা যাচ্ছে গৌরী-ঈশানের সন্তান তারা বড় হয়ে গেছে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় ঘোমটা কালীই গৌরীর গর্ভে তারা রূপে জন্ম নিয়েছে। বিভিন্ন অলৌকিক ক্ষমতার প্রকাশ ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে তারার মধ্যে।
কিন্তু এই এই ধারাবাহিকে শুরু থেকেই মূল ভিলেন হচ্ছে শৈল মা। তিনি সম্পর্কে নায়ক ঈশানের পিসি। তিনি নিজেকে ঘোমটা কালীর অংশ বলে মনে করতেন যদিও তাঁর মধ্যে সেই শক্তি ছিলনা। আর তাই তিনি সবসময় গৌরী এবং ঈশানের ক্ষতি করতে চাইতেন। একবার এই ধারাবাহিকে মৃত্যু দেখানো হয় শৈল মার। আবার তিনি ফিরে আসেন।
আরও পড়ুনঃ নীলের ভালোবাসার সামনে ভাঙবে কী মেঘের মান-অভিমান? আবারও কি এক হবে নীল-মেঘ?
ঈশান-গৌরীকে বিনাশ করাই শৈলমায়ের জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে তিনি অবিচল। যদিও সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে দেখা গেছে, খাঁড়া নিয়ে নিজের বাবাকে উদ্যত শৈল মা। আর সেখানে উপস্থিত হয়ে হতভম্ব হয়ে যায় গৌরী। কীভাবে বাঁচাবে সে?
View this post on Instagram
