Bangla Serial

উদ্ধার হয়েছে গিনি! সন্দেহবাতিক নীলকে এবার তাড়াতাড়ি জীবন থেকে দূর করুক মেঘ! চাইছেন দর্শকরা

জি বাংলার পর্দায় চলা প্রায় সমস্ত ধারাবাহিক‌ই এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা পেয়েছে। দর্শকরা প্রতিটি ধারাবাহিক দেখার জন্যই সমানভাবে উৎসুক। তবে কিছু কিছু ধারাবাহিক তো অবশ্যম্ভাবী দর্শকদের বেশি মন জিতে নেয় সেটা বলাই বাহুল্য। আর সেই রকমই একটি ধারাবাহিক হল অর্ক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় চলা বাংলা ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul)

অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিকটি বিস্তর খ্যাতি কুড়িয়ে নিয়েছে। যদিও একটা সময় পথ চলতে চলতে প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম হয়েছিল এই ধারাবাহিকের। কিন্তু তারপর ঘুরে দাঁড়িয়ে ধামাকাদার ব্যাটিং করছে এই ধারাবাহিকটি।‌ নেগেটিভ হোক বা পজেটিভ দুদিক মিলিয়েই কিন্তু বেশ দারুন জনপ্রিয়তা পেয়ে গেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র নায়ক সৌরনীলের মা মীনাক্ষী। পেশায় একজন চিকিৎসক। কিন্তু ভীষণ রকমের নাক উঁচু মহিলা। নিজে যা মনে করেন সেটাই সঠিক বলে বিশ্বাস করেন। অন্য কারোর কথা তোয়াক্কা করা তার ধাতে নেই। আর তার জেদে এবং ময়ূরীর ষড়যন্ত্রে সবাই মেঘকে ভুল বোঝে। মনে করে রূপের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আর তাই কেউ গিনি কত বড় বিপদে পড়তে চলেছে সেটাই কেউ বুঝতে পারেনা। এমনকী মেঘের বর মেরুদন্ডহীন সৌরনীলের তো একটাই কাজ স্ত্রীকে অবিশ্বাস করা।

কিন্তু রূপের সঙ্গে বিয়ের পর চোখ খোলে গিনির। প্রত্যেক দিন অত্যাচারিত হতে হতে সে বোঝে ময়ূরী নয় সঠিক ছিল মেঘ। আর সেই মেঘই বাঁচালো তার প্রাক্তন ননদের জীবন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে বাঁচিয়েছে নীলের জীবন। আর মেঘ গিনিকে উদ্ধার করতেই চোখ খুলেছে সবার। সবার মাথা লজ্জায় নীচু হয়ে গেছে।

আরও পড়ুনঃ পরাগের কানে শিমুলকে খুনের মন্ত্রণা দিল পলাশ! শুনে গলা শুকিয়ে কাঠ প্রতীক্ষার

যথারীতি নীল চলে এসেছে মেঘের কাছে মাফ চাইতে। এই একটি কাজ‌ই সে ভালো করে পারে। প্রথমে অপমান করে আর তারপর মাফ চেয়ে নেয়। কিন্তু এই মুহূর্তে ডিভোর্সের কেস চলছে মেঘ-নীলের। আর তাই দর্শকরা চাইছেন যেন মেঘ নিজের শ্বশুরবাড়ির কথায় প্ররোচিত হয়ে আবার এই ডিভোর্স থেকে পিছিয়ে না আসে। সে যেন সন্দেহবাতিক নীলকে এবার তাড়াতাড়ি জীবন থেকে দূর করে তাকে সমুচিত জবাব দেয়।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।